,

চাঁদে ভ্রমণে খরচ কমছে

e623ad5ba01119e5c1e2988e1অনলাইন ডেস্ক : পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদে যাওয়ার অনুমতি পাওয়া প্রথম মার্কিন কোম্পানি মুন এক্সপ্রেস মহাশূন্যে মানুষ পাঠাতে চায়। সম্প্রতি ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাত্কারে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নবীন জেইন চাঁদ থেকে অর্থ উপার্জন করার পরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তার কোম্পানি কম খরচে চাঁদে ভ্রমণের সুযোগ করে দেবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এটা সহজ নয়, তবে ভালো ব্যবসা। চাঁদে যেতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, তবে আমরা টার্গেট করেছি ১০ মিলিয়ন মার্কিন ডলারে মানুষকে মহাশূন্যে ভ্রমণে সুযোগ করে দেওয়ার।

নভীন জেইন বলেন, চাঁদে প্রথম অবতরণ এবং সেখানকার সবকিছু গুছিয়ে নিতে কোম্পানির খরচ হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে প্রতি মিশনের জন্য খরচ পড়বে ১০ মিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, এটা শুধু বড় ব্যবসা নয়, চাঁদে আমরা ফিরিয়ে আনতে পারি হিলিয়ামের একটি আইসোটোপ হিলিয়াম 3, যার কোনো তেজস্ক্রিয় কার্যকলাপের ক্ষমতা নেই, যা প্রজন্মকে এখানে নিয়ে আসার জন্য এই গ্রহের শক্তি সরবরাহ করতে পারে। আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাঁদে পানি আছে, যেখানে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এর মানে হল রকেটের জ্বালানি, আর এই জ্বালানিই হলো মানবজাতির জ্বালানি।

নিকট ভবিষ্যতে চাঁদে মানুষ বসবাস করবে বলেও তিনি মনে করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ