,

১৪ বছর পর…

mohabbateinবিনোদন ডেস্ক : মুভিতে শাহরুখ এবং ঐশ্বরিয়া রাইয়ের রোমান্স দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এবার দীর্ঘ ১৪ বছর পর আবারও ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় দেখা যাবে বলিউড কিং খানকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, করণ জোহরের পরবর্তী অ্যায় দিল হ্যায় মুশকিলসিনেমায় একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন শাহরুখ। এতে ঐশ্বরিয়ার প্রেমিকের ভূমিকায় দেখা যাবে এ অভিনেতাকে। এর আগে মহব্বতে সিনেমায় শাহরুখের প্রেমিকার রূপে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া।

আরও গুঞ্জন উঠেছে, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি বলিউডের দুসরা আদমি (১৯৭৭) সিনেমার রিমেক। সেখানে অভিনেত্রী রাখির প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল শশী কাপুরকে। এই চরিত্রেই এবার হাজির হবেন শাহরুখ।

উল্লেখ্য করণ জোহর পরিচালিত এ যাবৎ প্রায় সব সিনেমাতেই অভিনয় করেছেন শাহরুখ। কিন্তু এ অভিনেতাকে ছাড়া যখন করণ অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার ঘোষণা দিয়েছিলেন তখন অনেকেই অবাক হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত এ সিনেমাতেও শাহরুখকে রাখছেন করণ।

এদিকে এরই মধ্যে আলোচনায় অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও রয়েছেন রণবীর কাপুর, ফাওয়াদ খান, আনুশকা শর্মা প্রমুখ। আগামী মাসে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হবে বলে জানা গেছে। চলতি বছরের ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ