,

কান্দিল খুনে গ্রেফতার হতে পারেন মুফতি

qandeelবিনোদন ডেস্ক : কান্দিল বালোচ খুনে গ্রেফতার করা হতে পারে পাকিস্তানের ধর্মীয় নেতা মুফতি আব্দুল কাউইকে। তার সঙ্গে ছবি তোলার জন্যই কান্দিলকে খুন হতে হয় বলে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিলের বাবার দেওয়া তথ্য অনুযায়ী, কান্দিল খুনে বড়সড় ভূমিকা ছিল মুফতির।

এই মুফতি কাউই-র সঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসার পরই খুন হন কান্দিল বালোচ। গত ৫ জুলাই পাক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বালোচ জানান, মুফতি আব্দুল কাভির সঙ্গে ভিডিও প্রকাশ্যে আসার পর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। একাধিক হুমকি ফোনও এসেছে তার কাছে। বাবা-মায়ের সঙ্গে তাই বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছিলেন তিনি। কারণ তিনি জানতেন এদেশে তাকে কোন নিরাপত্তা দেওয়া হবে না। হুমকির কথা জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তিনি কোন উত্তর পাননি। সেজন্যই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

এরপর নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান পাক সুন্দরী কান্দিল বালোচ। মুলতানে নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয় কান্দিলকে। প্রাথমিকভাবে ধারণা, পারিবারিক সম্মান বজায় রাখতেই বোন কান্দিলকে খুন করেছেন ভাই। যৌন উত্তেজক ছবি পোস্ট করতেন কান্দিল। বিশ্বজুড়ে তার অনেক ফ্যান ছিল।সূত্র: কলকাতা ২৪

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর