বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক শর্তে ‘বন্ড’ হবেন প্রিয়াঙ্কা

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সময়ের সঙ্গে নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বলিউডের পর হলিউডেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন তিনি।

Priyanka_Chopra1471071885

এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ দিয়ে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি হলিউড প্রজেক্টে কাজ করছেন প্রিয়াঙ্কা। সামনে আসছে তার বেওয়াচ সিনেমা। এছাড়া রিয়েলিটি শো ‘প্রজেক্ট রানওয়ে’তে দেখা যাবে তাকে।

এদিকে মাঝে গুঞ্জন উঠেছিল ‘জেমস বন্ড’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য অডিশন দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটি মিথ্যা বলে জানা যায়। তবে প্রিয়াঙ্কা ভক্তরা ঠিকই চাইছেন ‘বন্ড’ হয়ে পর্দায় হাজির হোক তাদের প্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের এই চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে। জবাবে তিনি জানান, এক শর্তে বন্ড হবেন, তা হলো তার নাম রাখতে হবে জেন। তাহলেই তিনি এ সিনেমায় অভিনয় করবেন। উল্লেখ্য যে, বন্ড সিরিজের সিনেমায় এখন থেকে মূল চরিত্রে পুরুষের বদলে নারীর কথা ভাবা হচ্ছে।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তার ‘কোয়ন্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় সিজনের কাজ নিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর এর সম্প্রচার শুরুর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত