,

আট মিনিটে ৯০ হাজার ফোন বিক্রি!

 

স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি একের পর এক স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। অপেক্ষাকৃত কম দামে ভালো মানের এসব স্মার্টফোন মুক্তির পর পরই দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। সেই জনপ্রিয়তা কেমন সেটা এবার টের পাওয়া গেল ভারতের বাজারে।গত ৯ আগস্ট মঙ্গলবার ভারতে অনলাইনে বিক্রির জন্য শাওমির নতুন স্মার্টফোন ‘রেডমি ৩এস প্রাইম’ ছাড়া হয়। অনলাইনে ছাড়ার মাত্র আট মিনিটের মধ্যেই সব অর্থ্যাৎ ৯০ হাজার ফোন বিক্রি হয়ে যায় এই মডেলের। এ খবর জানিয়েছে ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরিনা ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

 

saomi20160813020819

শাওমির ওয়েবসাইট মি ডটকম ও ভারতীয় ইকমার্স সাইট ফ্লিপকার্ট- এ বিক্রির জন্য ছাড়া হয়েছিল ফোনগুলো। আগামী বুধবার ১৭ আগস্ট দুপুর ১২টায় আবারো একটি ফোন অনলাইনে বিক্রির জন্য ছাড়বে শাওমি। রেডমি ৩এস প্রাইমের অপেক্ষাকৃত কম দামি এই সংস্করণটির নাম ‘রেডমি ৩এস’। একই সময়ে আবারো রেডমি ৩এস প্রাইম স্মার্টফোনটিও অনলাইনে বিক্রির জন্য ছাড়া হবে বলে লিখিত এক বিবৃতিতে জানিয়েছেন শাওমি ইন্ডিয়ার প্রধান মানু কুমার জৈন।

বিবৃতিতে মানু কুমার লিখেছেন, ‘আমরা আমাদের ব্যবহারকারীদের কথা খুব মনোযোগ দিয়ে শুনি। এবারই প্রথম অনলাইনে ফোন বিক্রির ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা রাখিনি। আমাদের আত্মবিশ্বাস ছিল এবং আমরা ৯০ হাজারেরও বেশি ফোন বিক্রি করেছি। ফ্লিপকার্টের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিক্রি।’

ভারতের বাজারে রেডমি ৩এস প্রাইম ফোনটির দাম রাখা হয়েছে ৮ হাজার ৯৯৯ রুপি আর রেডমি ৩এসের দাম রাখা হয়েছে ছয় হাজার ৯৯৯ রুপি। দামের পার্থক্য দুই হাজার রুপি হলেও মানের পার্থক্য খুব একটা বেশি নয় সেট দুটির মধ্যে।

রেডমি ৩এস প্রাইম স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অন্যদিকে রেডমি ৩এস ফোনটিতে রয়েছে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, তবে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই।

দুটি ফোনেই রয়েছে ডুয়েল সিম (মাইক্রো+ন্যানো) সাপোর্ট। অপারেটিং সিস্টেম শাওমির এমআইইউআই ৭ দশমিক ৫ ভিত্তিক অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো। ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ এসওসি, একটি আদ্রেনো ৫০৫ জিপিইউ।

দুটি ফোনেই রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোরজি কানেক্টিভিটির এই সেটে রয়েছে ৪১০০ এমএএইচের ব্যাটারি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়ার সুবিধাও রয়েছে সেট দুটিতে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ