,

চুমু নিয়ে সমালোচনায় নয়নতারা (ভিডিও)

 

Nayantara_top1470989332বিনোদন ডেস্ক : সিনেমার দৃশ্য নিয়ে অভিনয়শিল্পীদের বিতর্কের মুখে পড়ার বিষয়টি নতুন কিছু নয়। সর্বশেষ এ তালিকায় যোগ হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। এ অভিনেত্রীর থিরুনাল শিরোনামের একটি সিনেমার দৃশ্যের জন্য তোপের মুখে পড়েছেন তিনি।

 

সিনেমায় নয়নতারা একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। আলোচিত দৃশ্যটিতে নয়নতারাকে স্কুলের ছোট একটি ছাত্রের সঙ্গে ‘লিপ-লক’ করতে দেখা গেছে। দৃশ্যটি ইন্টারনেটে প্রকাশের পরেই তা ভাইরাল হয়ে যায় এবং অনেকেই দৃশ্যটির সমালোচনা করেন। তবে দৃশ্যটিতে খারাপ কিছু নেই বলেও অনেকে মন্তব্য করেছেন।

থিরুনাল সিনেমাটি পরিচালক পি.এস রামনাথের দ্বিতীয় সিনেমা। সিনেমার দৃশ্য নিয়ে বিতর্ক সম্পর্কে তিনি বলেন, ‘এটি সিনেমার ছোট একটি মজার দৃশ্য। দৃশ্যটি যদি আপত্তিকর হতো তাহলে নয়নতারা এতে অভিনয় করতো না। আর এটি খুবই সামান্য একটি দৃশ্য, স্কুলের ছেলেমেয়েরা এখন এমনটি প্রায়ই করে। এ দৃশ্য নিয়ে এতো কথা বলার কিছু নেই। এটি যদি বড় বালক হতো তাহলে অন্য কথা ছিল। আর যদি এটি আপত্তিকর দৃশ্য হতো তাহলে সেন্সর বোর্ড সরিয়ে ফেলত।’

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জীভা। গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।

https://youtu.be/4gdJgtIAlZc

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে