বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ মাতাবেন তাপসী

 

বিনোদন ডেস্ক : তাপসী পান্নু। দক্ষিণী অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি একাধারে তামিল, তেলেগু, মালায়লাম ও হিন্দি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।শোবিজ অঙ্গনে তার ক্যারিয়ার মডেলিংয়ের মাধ্যমে শুরু। বড় পর্দায় পা রাখেন পরিচালক কে রাঘবেন্দু রাওয়ের হাত ধরে। ইতোমধ্যে অভিনয় আর শরীরী আবেদনে মুগ্ধ দর্শক।

download

২০১৫ সালে তার ‘বেবি’ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফলতা লাভ করে। এ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নবাগতা হিসেবে তার সম্ভাবনা উচ্চারিত হতে থাকে ফিল্মপাড়ায়। তাপসী পান্নুকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
শিখ পরিবারে তাপসী পান্নুর জন্ম। তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন।

নয়া দিল্লির গুরু টেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তাপসী।

গেট গর্জিয়াস ট্যালেন্ট অনুষ্ঠানে অডিশনে নির্বাচিত হওয়ার পর থেকে পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি।
মডেলিং জীবনে তাপসী বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেন।
২০০৮ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ‘প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেস ফেস’ এবং ‘সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন’ খেতাব লাভ করেন তাপসী।

২০১০ সালে ‘ঝুম্মান্ডি নাডাম’ শিরোনামের সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটে এ অভিনেত্রীর।
তাপসী ২০১১ সালে ‘আদুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে পা রাখেন।
২০১৩ সালে ‘চাশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।
বর্তমানে হিন্দি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ