বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মার্কিন বিমানবন্দরে আটক শাহরুখ খান!

2বিনোদন ডেস্ক: আবারও যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে আটক হলেন বলিউডের ‘কিং খান’ খ্যাত সুপার স্টার শাহরুখ খান। ওই বিমানবন্দরে ঘণ্টা খানেক আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে।

এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, শুক্রবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, সকালে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নামার পরই আটক করা হয় কিং খানকে। প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হয় তাকে। পরে মুক্তি পান তিনি। তবে কী কারণে বলিউড তারকা শাহরুখকে আটক করা হল, তা নিয়ে এখনও কিছুই জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

টুইটারে শাহরুখ বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে সম্মান করি এবং এ বিষয়ে আমি অবগত। কিন্তু বারবারই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হওয়াটা শোষণের পর্যায়ে পড়ে। এর আগে ২০০৯ ও ২০১২ সালে দুই দফায় মার্কিন বিমানবন্দরে আটক হয়েছিলেন শাহরুখ খান।
বিমানবন্দরে তাকে প্রথম দফায় দুঘণ্টারও বেশি সময় আটক করে জিজ্ঞাসাবাদ করেন মার্কিন অভিবাসনের কর্মকর্তারা। পরের বারও তাকে ঘণ্টাখানেক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত