বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ববির ‘ওয়ান ওয়ে’

99691বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’। ছবিতে নায়িকা ববির বিপরীতে রয়েছেন বাপ্পি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটি নিয়ে বেশ আশাবাদী ববি।

ববি বলেন, “বেশ কয়েক বছরই আমার ছবি ঈদে মুক্তি পেয়েছে। গত রোজার ঈদে কোনো ছবি মুক্তি পায়নি। এবার কোরবানির ঈদে আমার ‘ওয়ান ওয়ে’ ছবিটি মুক্তি পাচ্ছে। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। এর আগে আমার যত ছবি রিলিজ হয়েছে, দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। এই ছবিটিও আমি আশা করি দর্শক গ্রহণ করবেন।”

নিজের চরিত্র নিয়ে ববি বলেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি দর্শক যেন আমাকে ভিন্ন লুকে দেখতে পায়। এই ছবিতেও আমি চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। এরই মধ্যে আমাদের একটি গান রিলিজ হয়েছে ইউটিউবে, সেটি দর্শক পছন্দ করছে। আশা করি ছবিটিও সবার ভালো লাগবে। সব ছবিতেই আমি কিছু না কিছু চমক দেখিয়ে থাকি, এই ছবিতেও কিছু চমক আছে যা দর্শক হলে গিয়ে দেখতে পাবে।’

বাপ্পির প্রসঙ্গে ববি বলেন, ‘বাপ্পির সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। আমরা এরই মধ্যে তিনটি ছবিতে জুটি বেঁধে কাজ করেছি। আমাদের বোঝাপড়াটা ভালো, যে কারণে কাজও ভালো হয়। এ ছাড়া মিলন ভাইয়ের মতো গুণী একজন শিল্পী আছেন, যাঁর কাজ নিয়ে দর্শকদের কাছে আসলে কিছু বলারই নেই। সব কিছুর পর আমাদের জন্য দোয়া করবেন, যেন দর্শকদের আরো বেশি আনন্দ দিতে পারি।’

‘ওয়ান ওয়ে’র গল্পে দেখা যাবে, গডফাদারের দলে কাজ করে মিলন, লিটন ও ইমন। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার হয়ে যায় মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হয় মিলন ও লিটন। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইমন। তার অভিযানে যোগ দেয় আইভি। কিন্তু একসময় জানা যায়, আইভি আসলে প্রথম গডফাদারের মেয়ে! এভাবেই এগিয়ে যায় গল্প।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ