বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসার ভাঙার খবর গোপন রেখেছেন হাসিন

hasin-model-actressবিনোদন ডেস্ক : লুকোচুরির খেলাটা দেশিয় টিভি ও চলচ্চিত্র তারকাদের অনেকেই বেশ ভালো জানেন। সহশিল্পীর সঙ্গে প্রেম, বিয়ে করে তা গোপন রেখে হয়তো তারা অদ্ভুত কোনো আনন্দ অনুভব করেন। প্রেম বা বিয়ের মতো মাঝে মাঝে তারকারা তাদের বিচ্ছেদের খবরও মিডিয়ার আড়ালে রাখতে চান। কিন্তু কেনো রঙিন পর্দার এই মানুষেরা ভুলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটির কথা- গোপন কথাটি রবে না গোপনে/ উঠিল ফুটিয়া নীরব নয়নে/ গোপন কথাটি/ না না না,রবে না গাপনে। তেমনই ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন জাহান এতদিন নিজের বিয়ে-বিচ্ছেদের খবর খুব যত্ন করে গোপন রাখার চেষ্টা করলেও অবশেষে তা আর গোপন রইলো না।

হাসিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রায় চার মাস আগে এই মডেল ও অভিনেত্রী সংসার ভাঙনের কবলে পড়েন। সূত্র জানায়, হাসিনের পরকীয়ার কারণেই তার সংসার ভেঙেছে। জানা গেছে, হাসিন দীর্ঘদিন ধরেই তার স্বামীর ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে পরকীয়ার লিপ্ত ছিলেন। এ কারণে স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ফলে মাঝে মাঝেই স্বামী-স্ত্রীতে ঝগড়া হতো। হাসিনের স্বামী মারুফ একাধিকবার তাকে শোধরানোর চেষ্টা করলেও হাসিন বারবার একই ভুলের পথে হেঁটেছেন। অপর একটি সূত্র জানিয়েছে, হাসিন নয়, তার স্বামীই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। বিষয়টি মিডিয়াতে জানাজানি হওয়ার ভয়ে এই মডেল নীরবেই স্বামীর এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।

এদিকে অন্য একটি সূত্র জানায়, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে হাসিনের দূরত্ব যতই বাড়ছিল, হাসিন নিজের ফেসবুকে ততই দুজনার ঘনিষ্ঠ ছবি পোস্ট করে এর ক্যাপশনে স্বামীকে নিয়ে খুবই ইতিবাচক কথা লিখেছেন। এর কারণ কেউ যেন কখনোই বুঝতে না পারেন যে, স্বামীর সঙ্গে এই মডেল ও অভিনেত্রীর দিনকাল ভালো যাচ্ছে না। এছাড়াও মারুফের বিশ্বস্ত একটি সূত্র জানায়, ডির্ভোসের পর হাসিনের বান্ধবীদের কেউ কেউ ঝলককে বোঝানোর চেষ্টা করেছেন, ঝলক যেন সবকিছু ভুলে হাসিনকে ফের গ্রহণ করেন। তাদের মধ্যে লাক্স সুপারস্টার মেহজাবিনও ছিলেন। কিন্তু নিজের বন্ধুর সঙ্গে হাসিনের ‘খুবই ঘনিষ্ঠ সম্পর্ক’ থাকায় ঝলক হাসিনকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে হাসিন অভিনয়ে মনোযোগ দিতে পারছিলেন না। কিন্তু আসল ঘটনা প্রকাশ না করে চলতি বছরের ২৭ মার্চ তিনি দেশিয় গণমাধ্যমকে বলেন, ‘গত বেশ কয়েকমাস অনেক ভেবে-চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর থেকে মিডিয়াতে আমি আর কোনো কাজ করব না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন থেকে পুরো সময়টাই আমি পরিবারের সাথে কাটাতে চাই। বিয়ের পর আমার স্বামী মারুফ আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন, সেই সাথে আমার পরিবারও। এখন তাদেরকে সময় দিতে চাই। তাই কারো কোনো চাপে নয়, আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি জানি একদিন না একদিন আমাকে অভিনয় ছাড়তেই হবে। তাই আগেই চলে গেলাম।’ তিনি আরও বলেন, ‘গত পাঁচটি বছর নিজের ক্যারিয়ারকে সন্তানের মতোই লালন করেছি। জানি এটা ছাড়তে আমার খারাপ লাগবে। কিন্তু পরিবারের কথা ভেবেই অভিনয় থেকে সরে দাঁড়ালাম। সবাই আমার জন্য দোয়া করবেন।’ বিয়ে-বিচ্ছেদ প্রসঙ্গে জানতে গতকাল হাসিনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, ২০১২ সালের ৬ জুলাই হঠাৎ করেই ব্যবসায়ি মারুফুল ইসলামের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন হাসিন। ২০১১ সালে ভিট তারকা হওয়ার পরপরই হাসিন তাহের শিপনের নির্দেশনায় নোবেলের বিপরীতে ‘আমাদের ছোট নদী’ নাটকে অভিনয় করেন। সকাল আহমেদের নির্দেশনায় ‘সখা হে’তে মাহফুজ আহমেদের বিপরীতে, তন্ময় তানসেনের নির্দেশনায় রওনক হাসানের বিপরীতে ‘নরম রোদের ওম’ নাটকে অভিনয় করে ক্যারিয়ারের শুরুতেই প্রশংসিত হন তিনি। চলতি বছর হাসিন অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’। অমিতাভ রেজার নির্দেশনায় ‘নীহার ন্যাচারাল অয়েল’-এর বিজ্ঞাপনচিত্রে প্রথমবারের মতো মডেল হন হাসিন। তার অভিনীত উল্লেযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’, দীপংকর দীপনের ‘গ্র্যান্ড মাস্টার’, জাহিদ হাসানের ‘উড়ামন’, এসএ হক অলিকের ‘সোনার সুতো’, কাফি বীরের ‘মেঘের ওপারে’ ইত্যাদি।আ/সং

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ