,

আনুশকার জোড়

cms-image-000002128বিনোদন ডেস্ক : বিরাট কোহলির হয়ে পুনর্মিলন নাকি হয়েই গেছে তাঁর। মাঝের কদিনের বিরহে বিরাট এত পুড়েছেন, কদিনের ছুটি পেতেই নাকি সেই ক্যারিবীয় সাগর পাড়ি দিয়ে ক্ষণিকের অতিথি হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন আনুশকা শর্মার সঙ্গে দেখা করতে। এ-ও শোনা যাচ্ছে, আনুশকা নাকি এখন নিজেই ক্যারিবীয় সফরে। সেখানেই যোগ দিয়েছেন কোহলির সঙ্গে।

ভাঙা সম্পর্ক জোড়া লাগার এই সুখবর টাটকা থাকতেই আনুশকা শর্মা আরেকটি পুনর্মিলনীর খবর দিলেন। যে ‘জোড়ি’র কারণে এক ছবিতেই বিখ্যাত হয়ে গিয়েছিলেন, আবার দেখা যাবে সেই জুটি। শাহরুখ খানের সঙ্গে আবারও ছবি করতে চলেছেন আনুশকা। এক কাপ কফি আর পাশে রাখা স্ক্রিপ্টের ছবি টুইট করে আনুশকা লিখেছেন, স্ক্রিপ্ট আর কফিই হলো নতুন ছবির প্রস্তুতি নেওয়ার সেই দুই সঙ্গী। দারুণ অনুভূতি হচ্ছে। শুটিং শুরুর আর কিছুদিন বাকি। টুইটের শেষে ট্যাগ করে দিয়েছেন শাহরুখ আর ইমতিয়াজ আলীকে।

২০০৮ সালে আদিত্য চোপড়ার রব নে বানা দি জোড়ি ছবি দিয়ে অভিষেক আনুশকার। তখন থেকে একের পর এক সাফল্যের সিঁড়ি ভেঙেছেন। সাফল্যের সে মুকুটে সর্বশেষ যোগ হয়েছে ৩০০ কোটি রুপি আয় করা সুলতান। সর্বশেষ সাফল্য পেয়েছিলেন আমির খানের সঙ্গে করা পিকেতে। এবার আনুশকার নতুন মিশন। শাহরুখের সঙ্গে। পরিচালক আবার ইমতিয়াজ। যিনি ভিন্নধারার কিন্তু দারুণ ব্যবসাসফল ছবি বানাতে ওস্তাদ। ছবির নাম, কাহিনি, এমনকি শাহরুখ-আনুশকার চরিত্র সম্পর্কেও কিছু জানা যায়নি। টিওআই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে