বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাথন দৌড়ে অংশ নিতে পারছেন না অনন্ত-বর্ষা

photo-1470832291বিনোদন ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রমীলা ম্যারাথন দৌড়। ‘ঢাকা ওমেনস ম্যারাথন’ নামের এ আয়োজনে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে এতে অংশ নেওয়ার কথা ছিল আলোচিত চলচ্চিত্র তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার। কিন্তু জরুরি কাজে হঠাৎ করেই নায়ক অনন্ত চীনে যাওয়ার কারণে তাঁরা কেউই আর এই আয়োজনে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন বর্ষা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে এটি আয়োজন করেছে এভারেস্ট একাডেমি। আয়োজনটি পরিচালনা করবে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। আগামী ১২ আগস্ট শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে শুরু হবে ম্যারাথনটি।

সকাল ৭টায় অনন্ত জলিল ও বর্ষার উপস্থিত থেকে ম্যারাথন উদ্বোধন করার কথা ছিল। এ বিষয়ে নায়িকা বর্ষা বলেন, ‘আমরা সব সময়ই সামাজিক কাজের সঙ্গে থাকতে চাই। কিন্তু তিনি (অনন্ত) হঠাৎ করেই ব্যবসায়িক কাজে চীন গিয়েছেন গতকাল, সেখানে সপ্তাহখানেক থাকবেন। এ কারণে ইচ্ছা থাকার পরেও আমরা আর অংশ নিতে পারছি না।’

১০ কিলোমিটারের এই ম্যারাথন শুক্রবার সকাল ৭টায় টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম এভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা ও শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ