,

রোদে পুড়ে রোমান্স করছেন শাকিব-বুবলি (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : গরম আর রোদে পুড়ে রোমান্সে মেতেছেন ঢালিউড কিং শাকিব খান ও শবনম বুবলি। ‘বসগিরি’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন এই জুটি।শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমার শুটিং বর্তমানে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হচ্ছে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বুবলি।

shakib-bubly21470816923

এ প্রসঙ্গে থাইল্যান্ড থেকে বুবলি বলেন, ‘খুব ভালো নেই। সকাল ৫টায় মেকআপ নিতে হয়। তারপর শুরু হয় শুটিং। রোদ আর গরমের মধ্যে সারাদিন গানের শুটিং করছি। শুটিং শেষ করেই আবার রিহার্সেল শুরু করি। সব মিলিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। আর এদিকে রোদে একেবারে পুড়ে গেছি। তবে আনন্দের কথা হলো- কাজগুলো অনেক ভালো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বসগিরি সিনেমায় সম্ভবত মোট পাঁচটি গান থাকবে। এর মধ্যে চারটি গানের দৃশ্যায়ন হবে থাইল্যান্ডে। কয়েকটি গান রোমান্টিক ঘরানার। প্রত্যেকটি গানে আলাদা আলাদা ফ্লেভার রয়েছে।’

এদিকে ইউটিউবে প্রকাশিত হয়েছে থাইল্যান্ডে ‘বসগিরি’ সিনেমার গানের শুটিংয়ের একটি ভিডিও। এতে দেখা যায়- সাগরের পাড়ে অল্প পানিতে দাঁড়িয়ে আছে বুবলি-শাকিব। সঙ্গে রয়েছে আরো অনেকে। একটি গান বাজছে তবে গানের কথা ঠিক বোঝা যাচ্ছে না। পরের দৃশ্যে একই লোকেশন তবে এ দৃশ্যে দেখা যায় শাকিব-বুবলিকে নাচতে। তবে তারা দলীয়ভাবে গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন।

গানের দৃশ্যধারণ ছাড়াও আরো বেশ কিছু দৃশ্যেরও শুটিং হবে থাইল্যান্ডে। ইতোমধ্যে সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বসগিরি’ সিনেমাটি। শাকিব-বুবলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

https://youtu.be/qXWbb6h_vIU

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ