,

একটি ভুলেই অক্ষয়ের ঘরণী হতে পরেননি রাভিনা

imageবিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের প্রেম কাহিনি নিয়ে এক সময়ে বলিউডে কম চর্চা হয়নি। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। বিশেষ করে রাভিনা ট্যান্ডনের সঙ্গে তার প্রেম নিয়ে কম কথা হয়নি। ১৯৯০-এর দশকে অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের ক্যামেস্ট্রি ছিল বলিউডের সব থেকে চর্চিত বিষয়। তাদের সম্পর্কের গভীরতা কতটা ছিল, তা নিয়ে তখন সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশিত হয়। কিন্তু সেই সব খবরের সত্যতা কখনওই যাচাই করা হয়নি। শুধুই গুজবের মধ্যে রয়ে গিয়েছে সেই সম্পর্ক। তবে শোনা যায়, দু’জনেই নাকি একসময়ে বিয়ের কথা ভাবতে শুরু করেন। এমনকী লুকিয়ে বিয়ে করার গুজবও রটে গিয়েছিল।

কিন্তু সত্যিই যদি সম্পর্ক এত গভীর হয়, তা হলে শেষ পর্যন্ত বিয়েটা কেন হল না এমন প্রশ্ন আসতেই পারে। আসলে রাভিনা ট্যান্ডন একসময়ে আচমকা ছবি করা বন্ধ করে দিয়েছিলেন। একের পর এক অফার ফেরাতে থাকেন। রটে যায় যে, অক্ষয় চান না বিয়ের পরে রাভিনা আর অভিনয় করুক। সেই কারণে রাভিনা আগেই কাজ বন্ধ করে দেন। সেই সময়ে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অক্ষয়ও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে শোনা যায়, এমন সম্পর্ক ভেঙেছিল রাভিনার ছোট্ট একটি ভুলে। ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে রাভিনা এবং অক্ষয়ের সঙ্গে ছিলেন রেখা। সেই ছবির পরেই সংবাদ মাধ্যমের একাংশে রটে যায় একটি খবর— রেখা এবং অক্ষয়ের মধ্যে নাকি নতুন করে রসায়নের সন্ধান পাওয়া যাচ্ছে। এমনিতেই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানোয় তখন বলা হয় অক্ষয় ‘খিলাড়ি’ কুমার। তার মধ্যে রেখা-ফ্যাক্টর জুড়ে যাওয়ায় রাভিনা তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। শোনা যায়, অক্ষয় তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রাভিনা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরেই বিশ্বাস করেন এবং সম্পর্ক ভেঙে দেন।

যারা অক্ষয়-রাভিনার সম্পর্ক জানতেন, তারা বলেন অক্ষয় নাকি এর পরেও চেয়েছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু ব্রেক-আপের পরেই অক্ষয়ের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিষোদ্গার শুরু করেছিলেন রাভিনা। তার সঙ্গে এনগেজমেন্ট করার সময়ে অক্ষয় আরও দু’জন অভিনেত্রীর সঙ্গে এনগেজ্‌ড ছিলেন— এই ধরনের অভিযোগও শোনা গিয়েছিল রাভিনার মুখে। ‘যে মেয়েকে দেখেন, তার সঙ্গেই অক্ষয় এনগেজমেন্ট সেরে ফেলেন’ বা ‘মুম্বইয়ের ৭৫ শতাংশ মেয়ের বাবা এবং মা-কে অক্ষয় ‘মাম্মি-ড্যাডি’ বলে ডাকে’ বলে জানিয়েছিলেন রাভিনা। এ ঘটনার পরে আর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেননি অক্ষয়।সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ