বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক নিয়ে বিরক্ত ন্যান্সি!

1458548152বিনোদন ডেস্ক : ফেসবুকে আপডেটের মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করতেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু গত প্রায় দুমাস ধরে তিনি ফেসবুক ব্যবহার করছেন না। অ্যাকাউন্ট থাকলেও সেখানে তার কোনো আপডেট নেই। কোনো ধরনের পোস্টও করছেন না। এমনকি একবারের জন্যও উঁকি দিয়েও দেখছেন না ফেসবুকের ওয়াল। ফেসবুক নিয়ে নানাভাবে বিরক্ত তিনি।

এ বিষয়ে ন্যান্সি বলেন, সত্যি বলতে আমি ফেসবুক নিজের মতো করে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে যে বিড়ম্বনায় পড়তে হবে ভাবিনি। কারণ, আমার কাজের প্রতি ফেসবুকে মানুষের আগ্রহ যতটা না রয়েছে তার চেয়ে বেশি রয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে। স্বামীর কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে কোনো ছবি পোস্ট করলেই দেখা যাচ্ছে একেক জন একেক রকম মন্তব্য করছে। তাছাড়া ইনবক্স তো রয়েছেই।

আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত জীবন নিয়েই যেহেতু মানুষের আগ্রহ তাই ফেসবুক ব্যবহার করে লাভ নেই। অনেকটা বিরক্ত হয়েই আসলে ফেসবুক ব্যবহার বন্ধ রেখেছি। আবার ফিরবো কিনা জানি না। কারণ, ভার্চুয়াল দুনিয়ার চাইতে বাস্তব জীবন নিয়েই আমি বেশি ব্যস্ত থাকতে চাই। আমার স্বামী, সন্তান, আত্মীয়স্বজন ও গানকে সময় দিতে চাই।

কাজের আপডেটের চাইতে ব্যক্তিগত বিষয় নিয়েই মানুষের বেশি আগ্রহ বলেই এ মাধ্যমটি থেকে দূরে আছেন ন্যান্সি। বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত