বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিরিয়াল কিসার’ ইমরানের উত্তরসূরি টাইগার শ্রফ!

 
বিনোদন ডেস্ক: ‘ইমরান হাশমি’ অভিনেতা হিসেবে যে বেশ উঁচুদরের তা একটি ছবি দেখলেই বোঝা যায়— সাংহাই। গ্ল্যামারবর্জিত একটি চরিত্র এবং তার যথার্থ রূপায়ণে সমালোচক থেকে দর্শক সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

1280

কারণ সাংহাই ছবির বহু আগে থেকেই ‘ইমরান হাশমি’র গায়ে ‘সিরিয়াল কিসার’ এর তকমা লেগে গিয়েছিল। এতে অবশ্য ইমরানের কিছু করার নেই।সবটাই পরিচালক এবং চিত্রনাট্যকারের খেল। এবং এইটাই বলিউডের চিরকালীন সমস্যা। ক্যামেরার সামনে উষ্ণ গভীর চুম্বন কিন্তু অভিনেতা-অভিনেত্রীদের কাছে বেশ একটা চ্যালেঞ্জের বিষয়। সবাই পারেন না। তাই যিনি পারেন তাকে একের পর এক সেই ধরনের চরিত্রেই কাস্টিং করা হয়।

সম্প্রতি ইমরানের মতোই এই ‘কিস’ কাস্টিংয়ের ফাঁদে পড়েছেন কি নতুন প্রজন্মের টাইগার শ্রফ? টাইগারের ফিটনেস, নাচের দক্ষতা এবং স্টান্ট— এই তিনটি ইউএসপি ছাড়াও আরও একটি ব্যাপার কিন্তু লক্ষণীয়।

তিনি সব ছবিতেই নায়িকাদের গভীর চুমু খেয়ে থাকেন। ‘হিরোপন্তির কৃতি শ্যানন থেকে দিশা পাটনি, ‘বাগী’র শ্রদ্ধা কপূর থেকে ‘আ ফ্লাইং জাট’-এর জ্যাকলিন ফার্নান্ডেজ— সবার সঙ্গেই রয়েছে গভীর চুমুর দৃশ্য।

কিন্তু আর বাকি সব চুমুর থেকে জ্যাকলিনকে চুমু খাওয়ার বিষয়টা কিন্তু একটু আলাদা। টাইগার এমনিতে একটু লাজুক বলেই পরিচিত। কৃতির সঙ্গে ‘রাত ভর’ গানের ঘনিষ্ঠ সিকোয়েন্সটি দেখলে বোঝা যায়, অভিনয় করতে বেশ কষ্ট করতে হয়েছিল টাইগারকে। সেই টাইগার শ্রফ হঠাৎই যেন বদলে গিয়েছেন।

মুম্বাইয়ের একটি গসিপ ম্যাগাজিনের খবর, ‘আ ফ্লাইং জাট’-এর পরিচালক রেমো ডি’সুজা ‘বিট পে বুটি’ গানের শ্যুটিংয়ের সময়ে জ্যাকলিন আর টাইগারকে শুধু বলেছিলেন ঘনিষ্ঠ হয়ে নাচতে। সেখানে চুমু খাওয়ার কোনও প্রসঙ্গ ছিল না চিত্রনাট্যে।

রেমো বলেছিলেন, যদি অভিনয় করতে করতে তাদের মনে হয় তবে তাঁরা চুমু খেতে পারেন। শেষমেশ দেখা গেল শট দিতে দিতে দু’জনে নিবিড় চুমুতে আবিষ্ট হয়েছেন এবং টাইগার বেশ সপ্রতিভ গোটা বিষয়টিতে।

তবে কি টাইগার অবশেষে তার ‘বয়হুড’ থেকে বেরিয়ে এলেন? তা হলে সেটা ওঁর কেরিয়ারের পক্ষেই ভাল। যাই হোক না কেন, টাইগারকে কিন্তু ইমরানের উত্তরসূরি বলা যেতেই পারে!