,

কেন বেশি কলা খাবেন?

photo-1470656098নিউজ ডেস্ক : স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আসলে কলার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কলা খেতে যারা ভালোবাসেন তাদের জন্য তো কোনো কথাই নেই। তবে যারা কলা খেতে পছন্দ করেন না তারাও একটু জেনে নিতে পারেন এর উপকারের কথা। আর হয় তো উপকারগুলো জানার পর খাওয়ার আগ্রহ বেড়ে যেতে পারে আপনার।

কলার মধ্যে রয়েছে চিনি, আঁশ, ভিটামিন বি ৬, পটাশিয়াম। চলুন জানি, কেন বেশি কলা খাওয়া প্রয়োজন। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

কলা দ্রুত শক্তি বাড়ায়। ব্যায়ামের পরপর কলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে দ্রুত শক্তি পাবেন।
আপনার কি পেশি টানের সমস্যা হয়? তাহলে কলা খেতে পারেন। এটি পেশি ব্যথা বা টানের সমস্যা কমাতে খুব কাজ করে। এর মধ্যে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের জন্য এটি পেশির জন্য ভালো কাজ করে।

শরীরে পানির ভারসাম্য ঠিক করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে কলা বেশ ভালো। এটি পাকস্থলীর এসিড ও আলসার প্রতিরোধ করে।

এটি মাইয়োকারডিয়াল ইনফেকশন ও স্ট্রোক প্রতিরোধে কাজ করে। ডায়রিয়া রোধে কলা খুব উপকারী। ডায়ারিয়া হলে শরীর থেকে পানি বেরিয়ে যায়। কলা অন্ত্রের সমস্যা রোধ করে ডায়রিয়া কমাতে কাজ করে।

কলার মধ্যে রয়েছে পটাশিয়াম। এটি উচ্চ রক্তচাপ কমাতে কাজ করে। এর মধ্যে রয়েছে আঁশ। তাই এটি বাউয়েল মুভমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা কমাতে কাজ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে