,

পরীমনির ‘রক্ত’ ঈদে মুক্তি পাচ্ছে না

pori20160808023811বিনোদন প্রতিবেদক: গ্ল্যামার কুইন চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘রক্ত’ ছবিটি সামনে কোরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটির নির্মাণ কাজ শেষ করতে না পারায় ঈদে মুক্তি পাচ্ছে না।

অন্যদিকে, `রক্ত` ছবির পরিবর্তে জাজের ব্যানারে `প্রেম কি বুঝিনি` নামের একটি ছবিট হলে পাবেন দর্শক। এটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে রুপালী পর্দায় আসছেন কলকাতার দুই তারকা শুভশ্রী ও ওম। রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এ তথ্য নিশ্চত করেছে।

জাজের ভাষ্যমতে, `দুঃখের সাথে জানাচ্ছি, আগামী ঈদে `রক্ত` ছটি মুক্তি পাবে না। কারণ, এখনও অনেক শুটিং বাকি আছে। নানা কারণে অনেক দিন শুটিং করা সম্ভব হয়নি। তবে `রক্ত` ছবির পরিবর্তে `প্রেম কি বুঝিনি` ছবিটি মুক্তি দেয়া হবে। এ ছবির আশি শতাংশ শুটিং হয়েছে লন্ডনে।`

`প্রেম কি বুঝিনি` ছবিতে ওম-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরী ও একজন প্রবাসী বাংলাদেশি নতুন মুখ। কয়েক দিনের মধ্যে `প্রেম কি বুঝিনি` ছবিটি সেন্সরে জমা পড়বে বলে জানান জাজ প্রধান আব্দল আজিজ।

এছাড়া আগামী ১৩ আগস্ট থেকে `প্রেম কি বুঝিনি` ছবির প্রচারণা শুরু হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে