,

প্রেম ভাঙার পরে অর্জুনের মুখও দেখতে চাইছেন না সোনাক্ষী!

 

 

বিনোদন ডেস্ক :সে কী! প্রেম করতেন সোনাক্ষী সিনহা আর অর্জুন কাপুর?
উত্তরটা পেতে হলে সাহায্য নিতে হবে ফ্ল্যাশব্যাকের। খুব বেশি দিন নয়, মাত্র বছর দেড়েক আগের ঘটনা। সেই সময় বনি কাপুর আর সঞ্জয় কাপুরের প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘তেবর’। নায়ক বনি কাপুরের ছেলে আর সঞ্জয় কাপুরের ভাইপো অর্জুন কাপুর। নায়িকা সোনাক্ষী সিনহা।
শুটিংয়ের ফাঁকেই একে অপরকে মন দিয়ে বসেন সোনাক্ষী আর অর্জুন। সেই সময়ে সর্বক্ষণ একত্রে দেখা যাচ্ছে দু’জনকে। ইনস্টাগ্রাম, টুইটার উপচে পড়ছে দু’জনের অন্তরঙ্গ ছবিতে। এই করতে করতে শেষ হল ছবি। এবং, সম্পর্কটাও!

sonakshiarjun_web
কারণটা কী?
বলিউডের ঘনিষ্ঠ মহলের গুজব, সোনাক্ষী না কি ছবিটা দেখার পরে নিজেকে প্রতারিত মনে করেন! তাঁর মনে হয়, ঘরের ছবি বলে চিত্রনাট্যে বেশি জায়গা দেওয়া হয়েছে অর্জুনকে। অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সোনাক্ষী পারিশ্রমিকও কম নেন। এত কিছুর পরে এই চিত্রনাট্যে কম জায়গা দেওয়াটা মেনে নিতে পারেননি তিনি। ফলে, অর্জুন কাপুরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে থাকে তাঁর!
তার উপর সোনাক্ষীর ঘনিষ্ঠ মহলের দাবি, নায়িকা না কি অর্জুনের জন্য বন্ধুও হারান! ‘তেবর’ করার সময় থেকেই তাঁর সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব হয়েছিল অর্জুনের বোন সোনম কাপুরের। কিন্তু, সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে সোনম সোনাক্ষীর দিক থেকে মুখ ফিরিয়ে নেন।
কানাঘুষোয় খবর, অর্জুনই না কি সোনাক্ষীর নামে এমন কিছু বলেছিলেন যার জেরে দুই নায়িকার মধ্যে দূরত্ব তৈরি হয়। ব্যাপারটা এমন পর্যায়ে যায় যে একটা পার্টিতে সোনাক্ষীর ঠিক পাশের সোফায় বসে থাকলেও সোনম সৌজন্য বিনিময় করেননি! স্বাভাবিক ভাবেই যা খুব খারাপ লেগেছিল সোনাক্ষীর!
তার পরে সময় গড়িয়েছে তার নিজের নিয়মে। কিন্তু, সোনাক্ষী আর অর্জুনের মধ্যে সম্পর্ক সহজ হয়নি। মুখ দেখাদেখি বন্ধই এক রকমের বলা যায়! যে জন্য জন্মদিনের পার্টিতে সোনমকে ডাকার দরকারও মনে করেননি অর্জুন!
সেই অপমান এবার ফিরিয়ে দিলেন সোনাক্ষী। সম্প্রতি জানা গিয়েছে, পরিচালক-প্রযোজক অ্যানিস বাজমি তাঁর নতুন ছবির চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন সোনাক্ষীর কাছে। যে ছবিতে সোনাক্ষীর বিপরীতে তিনি কাস্ট করেছিলেন অর্জুন কাপুরকে!
আর যায় কোথায়! খুব ভদ্র ভাবে জানিয়ে দেন নায়িকা, তিনি এই ছবি করবেন না! কারণ হিসেবে জানান, চিত্রনাট্য বলিউডের বাণিজ্যিক ছবির গতে বাঁধা! তিনি এখন একটু অন্য রকম চরিত্রে অভিনয় করতে চান। যা লাস্যময়ী নায়িকা নয়, বরং তুলে ধরবে তাঁর অভিনেত্রী সত্ত্বাকে।
নিন্দুকরা যদিও বলছেন অন্য কথা! প্রেম ভাঙার পরে অর্জুনের মুখও দেখতে চাইছেন না সোনাক্ষী! এটা ছাড়া ব্যাপারটা আর কিছুই নয়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে