অনুষ্কা ও বিরাট আবারও একসঙ্গে!
স্পোর্টস ডেস্ক: অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেট তারকা বিরাট কোহলি বরাবরই তাঁদের সম্পর্কের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছেন। কিন্তু ইদানীং তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া গেল লন্ডনে। ইনস্টাগ্রামের ফ্যান পেজ-এর তরফ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে যা এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে একই রঙের পোশাক পরনে দেখা গিয়েছে।
খুব স্বাভাবিকভাবেই তাই এই ছবি হয়ে গিয়েছে ব্রেকিং নিউজ। নিঃসন্দেহে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখতে খুব মিষ্টি লাগছে। দেখে মনেই হচ্ছে না যে কয়েক মাস আগে দু’জনের মধ্যে কথা বন্ধ ছিল। প্রেম যে আবার জোড়া লাগবে, সেই আশাও প্রায় ছিল না। আপাতত এই বর্ষায় দু’জনের মনে ‘বসন্ত এসে গেছে’। খবর-এবেলা











