ঘরোয়া উপায়েই দূর করুন শিশুর কোষ্ঠকাঠিন্য
অনলাইন ডেস্ক : কোষ্ঠকাঠিন্য খুবই পরিচিত একটি সমস্যা। বেশিরভাগ মানুষই এই সমস্যার সম্মুখিন হয়ে থাকে। বড়দের সাথে সাথে ছোট শিশুরাও এই সমস্যার মধ্যে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য শিশুদের ওষুধ খাওয়ানো সম্ভব হয় না। শিশুদের সহ্য ক্ষমতা বড়দের থেকে কম হওয়ায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাদের দ্রুত পড়ে। তাই ওষুধ ছাড়া ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো-
১। পেট ম্যাসাজঃ-
শিশুর পেট ম্যাসাজ এই সমস্যা সহজে দূর করতে পারে। শিশুকে শুয়ে দিন। এবার অলিভ অয়েল অথবা নারকেল তেল কুসুম গরম করে নিন। এটি শিশুর পেটে আঙ্গুল দিয়ে ডান থেকে বাম দিকে ম্যাসাজ করে নিন। এটি তিন থেকে চার বার করুন।
২। আলুবোখরার জুসঃ-
শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতে আলুবোখরার জুস বেশ কার্যকর। আলুবোখরার রসের সাথে সমপরিমাণ পানি মিশিয়ে সেটি শিশুকে পান করাতে পারেন।
৩। গরম পানির গোসলঃ-
শিশুর বাথটবে কুসুম গরম পানি দিয়ে দিন। এই পানিতে শিশুকে গোসল করান। গোসলের সময় শিশুর পেটে ম্যাসাজ করুন। এটি শিশুর শরীর রিল্যাক্স করতে সাহায্য করবে।
৪। মৌরীঃ-
দুই কাপ পানিতে এক চা চামচ মৌরী মিশিয়ে চুলায় ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিন। জ্বাল হয়ে আসলে এটি ঠান্ডা হতে দিন। প্রতিদিন এক থেকে আধা চা চামচ মৌরী পানি শিশুকে দিন। এটি শিশুর পেটের গ্যাসের সমস্যা দূর করে থাকে।
৫। কিসমিসঃ-
এক কাপ পানিতে ৫-৬ টি কিসমিস ভিজিয়ে রাখুন সারারাত। পরের দিন কিসমিসগুলো ভেঙ্গে পানির সাথে ভাল করে মিশিয়ে নিন। এবার এটি শিশুকে দিনে দুই বার পান করান।
৬। দুধঃ-
এক গ্লাস দুধে দুই –তিন চা চামচ মধু বা চিনি ভাল করে মিশিয়ে নিন। এটি শিশুকে প্রতিদিন সকালে খালি পেটে পান করান। এটি সহজে শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করে দিবে।











