বন্ধুত্ব নিয়ে শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক : বি টাউনের ব্যস্ত তারকা শ্রদ্ধা কাপুর। একই সঙ্গে তিনি বিভিন্ন কাজ করছেন। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গেও যোগাযোগ রাখছেন প্রতিনিয়ত, যা তাঁকে কখনোই জীবনে পেছনে ফেলেনি।
বন্ধু দিবস উদ্যাপন করতে গিয়ে শ্রদ্ধা বলেন, এই সময়টি তাঁকে তাঁর স্কুলজীবনে ফিরিয়ে নিয়ে যায়। শ্রদ্ধা বলেন, ‘এটা আমার শৈশবের স্মৃতি এবং মুহূর্তেই আমাকে স্কুলজীবনের বন্ধুত্বকে মনে করিয়ে দেয়।’
শ্রদ্ধা জানান, তাঁর শৈশবের ছয়জন বন্ধু আছেন। তাঁদের সঙ্গেই তিনি বেড়ে উঠেছেন। পারিবারিকভাবেও তাঁদের সঙ্গে সম্পর্ক আছে। দীর্ঘ সময় ধরে শুটিংয়ে থাকলেও তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেন। শ্রদ্ধা বলেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে-কেউ তাঁর কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, এটা কোনো বিষয় নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় দেওয়া মনের খাবারের মতো।
শ্রদ্ধা বলেন, ‘কখনো কখনো এটাই যথেষ্ট হয় না। কিন্তু আমরা চেষ্টা করি এবং পরস্পর ফোনে খুদে বার্তা পাঠিয়ে পুষিয়ে দিই। কিন্তু আমি সর্বদাই আমার প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখি। আমি শুটিংয়ে থাকলেও অন্ততপক্ষে প্রতিদিন একটি করে তাদের খুদে বার্তা পাঠাই।’
হিন্দুস্তান টাইমস










