,

মমতাজের লোকাল বাসে অনেক যাত্রী

momotajবিনোদন ডেস্ক : এফডিসিতে হঠাৎ থামলো এক লোকাল বাস। বাস যদি এসে থামে তবে, বাস স্টপও আছে। সেখানে যাত্রী হয়ে বসে আছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। গোলাম রাব্বানীর লেখায় লুৎফর হাসান ও প্রীতমের সুরে গানটিতে মমতাজের সঙ্গে নাচলেন টয়া। এ প্রথম মিউজিক ভিডিওতে নাচলেন তিনি।সংগীত পরিচালক অদিতকেও মিউজিক ভিডিওতে দেখা যাবে। তিনি এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন। গানে র‌্যাপ করেছেন শাফায়েত।

শনিবার (৬ আগস্ট) এফডিসির ২ নম্বর ফ্লোরে সেট সাজিয়ে ভিডিওর চিত্রায়ন হয়। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে মমতাজ ও টয়ার সঙ্গে মডেল হয়েছেন সৌমিক, প্রীতম হাসান।

গল্পে দেখা যাবে, একটি শুটিং সেটে এক দম্পতি ঢুকে পড়ে। তারা হলেন টয়া ও সৌমিক। দু’জনই ঝগড়া করছেন। সৌমিকের চোখে টয়ার কোনো গুণ নেই। একথা শুনে টয়া জোর করে লোকাল বাসে উঠে নাচতে শুরু করেন।

ভিডিওর নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিডিওটি ইউটিউবে আসবে বলে জানা গেছে। ভিডিওটি তৈরি হচ্ছে গানচিলের ব্যানারে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর