জেনে নিন আপনার জন্য গোসলের সঠিক সময় কোনটা?
অনলাইন ডেস্ক : কর্মব্যস্ত দিনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকেই দিনের শুরুতে সেরে নেন গোসলের পাট। অনেকে আবার ধুলো-বালি মেখে বাইরে থেকে ফিরে এসে তারপর গোসল করেন। ভাবেন, গোসল করার মতন সামান্য একটা ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর কী আছে? যেকোন একটা সময় সেরে নিলেই হয় সেটা। কিন্তু আপনি কী জানেন যে, আপনার এই সকাল কিংবা রাতে গোসলের অভ্যাস নানাভাবে প্রভাবিত করে আপনাকে। কে জানে, হয়তো আপনি যে সময়টায় গোসল করেন সেটা আপনার জন্যে সঠিক নয়। তাই চলুন জেনে আসি সকাল ও রাতে গোসল করার উপকারিতাগুলো আর আপনার জন্যে কোনটা সঠিক সেটা বোঝার উপায়।
সকালে গোসলের উপকারিতাঃ-
১. শরীরের রক্তপ্রবাহ সচল রাখেঃ-
সকালের গোসল মানুষের শরীরের রক্তপ্রবাহকে স্বাভাবিক করে তোলে। অনেক সময় রক্তনালী দিয়ে রক্ত কম প্রবাহিত হওয়ার কারণে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে পড়ে। এছাড়াও হৃদপিন্ডের নানা সমস্যা তৈরি করে এটি। সকালের গোসল ত্বকের নীচের রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহকে স্বাভাবিক করে তোলে আর দূর করে দেয় এসব সমস্যা।
২. সন্তান নিতে সাহায্য করেঃ-
একটি গবেষণায় দেখা যায় যে, যে সব পুরুষ সকালে গোসল করেন তাদের ক্ষেত্রে সন্তান লাভের ক্ষমতা একটু বেশি থাকে। কারণ, সকালের গোসল পুরুষের শুক্রাণু উৎপাদনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে সন্তান লাভের আশাও বেড়ে যায়।
৩. শারিরীক ও মানসিকভাবে মজবুত করে তোলেঃ-
সকালে গোসল করলে সেটি আমাদের মস্তিষ্ককে আরো বেশি সক্রিয় করে তোলে। এছাড়া, শরীরের ছোটখাটো ঠান্ডাজনিত সমস্যাকেও দূর করে দেয় এই গোসল। সকালে গোসল করলে সেটি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার উত্পাদনকে বাড়িয়ে তোলে। পাশাপাশি ঠান্ডা বা সর্দিতে আক্রান্ত হলে সকালের হালকা গরম পানিতে গোসল সেটাকে সারিয়ে তোলে নিমিষেই।
৪. খুশকি ও তৈলাক্ত শরীরের প্রতিষেধক হিসেবেঃ-
আপনার মাথার ত্বকে কি খুশকির সমস্যা আছে? কিংবা আপনার ত্বক কি অতিরিক্ত তৈলাক্ত? সকালের ঠান্ডা পানিতে গোসল হতে পারে আপনার এই সমস্যার সঠিক প্রতিষেধক। তাই এ দুটো সমস্যার হাত থেকে দূরে থাকতে প্রতিদিন সকালবেলা ঠান্ডা পানিতে গোসল করুন।
তাহলে কি সকালবেলা গোসল করাটাই সবচেয়ে বেশি উপকার এনে দেয় আমাদের শরীরে? না! উপকার রয়েছে রাতের গোসলেও।
রাতেরবেলা গোসলের উপকারিতাঃ-
রাতের বেলা গোসল করলে আপনার সারাদিন ধরে মন আর শরীরে জমতে থাকা ময়লা-জীবাণুগুলো দূর তো হয়ে যায়ই, সেইসাথে এই গোসল আপনার ভেতরের উদ্বিগ্নতাকে দূর করে দেয়। ত্বকের গভীরে জমে থাকা ময়লাকে সরিয়ে দিয়ে পিম্পল হবার যন্ত্রণা থেকে মুক্তি দেয় এটি আপনাকে। মাইগ্রেনের সমস্যাকে দূরে রাখে এটি। তবে রাতের বেলা গোসল করার সবচাইতে উপকারী দিকটি হচ্ছে এই যে, এটি আপনার শরীর ও মনকে সুস্থ রেখে এনে দেয় শান্তির ঘুম।











