,

ব্যাংককের উদ্দেশে ববির ঢাকা ত্যাগ

146867623021বিনোদন ডেস্ক : অবশেষে ব্যাংককের উদ্দেশে উড়াল দিলেন ঢাকাই ছবির অ্যাকশন লেডি ববি। তার এ ব্যাংকক যাত্রা স্রেফ ভ্রমণের জন্য নয়। নতুন ছবি ‘বিজলী’র শুটিংয়ের জন্যই পুরো টিম নিয়ে ব্যাংককের উদ্দেশে আজ সকালে উড়াল দিলেন তিনি।

সেখানে প্রায় দুই সপ্তাহ অবস্থান করবেন তারা। বিজলী ছবিটির শুটিংও প্রায় শেষের পথে। বাকি আছে শুধু দুটি গান ও কয়েকটি সিকোয়েন্স। সেগুলো ব্যাংককের মনোরম লোকেশনে ধারণ করা হবে বলে জানিয়েছেন ববি।

ব্যাংককে যাওয়ার আগে তিনি বলেন, ‘বিজলী ছবির শুটিং শেষের পথে। আর যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু সম্পূর্ণ করতেই ব্যাংককে উড়াল দিচ্ছি। আশা করি কাজ শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ইফতেখার চৌধুরী পরিচালিত এ ছবিটি প্রযোজনার মাধ্যমে নায়িকা পরিচয়ের পাশাপাশি প্রথমবার প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন এ নায়িকা।

প্রসঙ্গত, ভারতের একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে এ নায়িকার। এছাড়াও ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’ নামের আরও একটি ছবি চলতি মাসেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

একই পরিচালকের ‘মালটা’ নামের একটি ছবির শুটিংও শেষ। ছবিটিও মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। এটি বাংলাদেশসহ ইউরোপেও মুক্তি দেয়া হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়। এছাড়াও সম্প্রতি একটি শাড়ির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন ববি। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় দু’বছর পর মডেল হিসেবে কাজ করেছেন তিনি। সর্বশেষ তাকে একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর