,

আরো সাহসী হবেন শার্লিন

 

বিনোদন ডেস্ক : কামাসূত্র থ্রিডি সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমায় আরো সাহসী ভূমিকায় হাজির হবেন তিনি।সম্প্রতি ইন্ডিয়া মোবাইল ফিল্ম ফেস্টিভাল শীর্ষক একটি অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Sherlyn-Chopra1470478372

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা আমাকে আরো সাহসী চরিত্রে দেখতে পাবেন। এমন সাহসী চরিত্র যে কোনো সমাজকে ভয় করে না। যার নিজের অনেক আত্মবিশ্বাস। আমি আগামী বছরগুলোতে এমন চরিত্রে অভিনয় করব। আমি মনে করি এটি আমার এক সাহসী পদক্ষেপ।’

কামাসূত্র থ্রিডি সিনেমায় অভিনয়ের কারণে অনেকবার আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এর আগে ২০১২ সালে এ সিনেমায় শার্লিন চোপড়ার কিছু খোলামেলা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এরপর ২০১৪ সালে প্রকাশিত সিনেমাটির ট্রেইলারেও তাকে খোলামেলা দেখা যায়।

২০১৪ সালে শুরুতে সিনেমাটির পরিচালক রূপেস পালের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন শার্লিন। এ অভিনেত্রীর অভিযোগ যৌন প্রস্তাবে আপত্তি জানানোর কারণে পরিচালক তার পাওনা টাকা আটকে রেখেছেন। পরিচালকও শার্লিনের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। পরবর্তীতে দুজন অবশ্য বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন।

এদিকে খুব শিগগিরই চিত্রনাট্যকার, প্রযোজক, পরিচালক হিসেবে নাকি হাজির হচ্ছেন শার্লিন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার শর্ট ফিল্মের শুটিং শুরু করেছি। আমি চাই এই বছর স্বাধীনতা দিবসে এটি মুক্তি পাক। চিত্রনাট্যকার, পরিচালক এবং অভিনেত্রী হিসেবে এটি আমার প্রথম সিনেমা।’

শার্লিন চোপড়াকে এর আগে শহিদ কাপুরের দিল বোলে হাড়িপ্পা এবং অক্ষয় কুমার অভিনীত দোস্তি : ফ্রেন্ডস ফরএভার সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে