,

নিজেকে নিয়ে খোলামেলা যা বললেন প্রভা!

provaবিনোদন ডেস্ক : আলোচনা আর সমালোচনা যেন পিছু ছাড়ে না জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে এনেছেন অভিনয় জগতের শীর্ষে। অনাকাঙ্খিত কিছু ঘটনা ছাড়া বেশ ভালভাবেই কাটছিলো এই অভিনেত্রীর জীবন।
টেলিভিশন বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
সম্প্রতি বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকমের বিনোদন বিভাগের সাথে কথা হয় প্রভার। একান্ত আলাপচারিতায় প্রভা নিজের বর্তমান অবস্থা তুলে ধরেন।
পাঠক আসুন জেনে নেই প্রভার বর্তমান সময়টা কেমন যাচ্ছে?
প্রভা বলেন, বর্তমান কয়েকটি নাটক ও সিরিয়ালে কাজ করছি। হুটহাট করে না, বেশ বেছেই কাজ হাতে নিচ্ছি। বাকি সময় টুকু বাসায় কাটাচ্ছি। আলাদা কোন বিনোদন আমার ভিতরে নেই। আর নিতেও চাইনা।
তিনি আরও বলেন, আমার জীবনের সেই অধ্যায় গুলো এখনও ধাওয়া করে। আমি সেই দিনগুলো ভুলে যেতে চাই। আমি আর কাউকে বিশ্বাস করি না। সব মিলিয়ে আমার দিন একাকিত্ব ভাবেই কাটছে।
উল্লেখ্য, প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।
২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই নারিকেল তেল ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে