,

টিজারের পর এবার ‘ডানা কাটা পরী’ (ভিডিওসহ)

pori-_8বিনোদন প্রতিবেদক: টিজারের পর এবার ইউটিউবে প্রকাশিত হলো জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি ‘রক্ত’র একটি গান। আজ শনিবার রাত ৮টায় ‘ডানা কাটা পরী’ শিরোনামে এই ছবির একটি গান প্রকাশিত হলো। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান এটি। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে হালের জনপ্রিয় নায়িকা পরীমণি অভিনীত এই ছবিটি। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শুটিং চলাকালে ‘রক্ত’ নিয়ে পরীমণির একাধিক বক্তব্য মিডিয়াতে এসেছে। সেখানে তিনি বলেছেন, ”মারামারি দৃশ্যে অভিনয় করতে গিয়ে যদি শরীরের রক্তও ঝরে তারপরও পিছু টান দিবো না।” ফলে ছবিটা কেমন হবে, তার বক্তব্য থেকে একটা আঁচ পেয়েছেন ভক্তরা।

গান প্রকাশ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ‘কিছুক্ষণ আগে ইউটিউবে প্রকাশিত হলো ‘ডানা কাটা পরী’ গানটি। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের ‘পরী’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আশাকরি বিগ বাজেটের এই আইটেম গানটি সবার ভাল লাগবে।’ গানটিকে বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান দাবি করে জাজ ইতিমধ্যে জানিয়েছে, যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ ছবিটি ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে