,

প্রযোজক একা ঘরে ডেকে যা করলেন

tiskaবিনোদন ডেস্ক : হিন্দি ফিল্ম হোক বা সিরিয়াল- টিসকা চোপড়া ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ‘তারে জমিন পর’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

দীর্ঘ ক্যারিয়ারে ভাল-খারাপ বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে তার। কিন্তু এ বার মুখ খুললেন ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচের সমস্যা নিয়ে। তিনি নিজে এর ফাঁদেও পড়েছিলেন।

টিসকা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকেই কাস্টিং কাউচের কবলে পড়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতার কথা।

একদিন এক বিখ্যাত প্রযোজকের ফোন পান নায়িকা। সেই প্রযোজক তার ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন টিসকাকে। প্রযোজকের নাম না বলে তাকে ‘সরীসৃপ’ বলে সম্বোধন করেছেন নায়িকা।

টিসকার কথায়, ‘ওই প্রযোজক প্রথমে আমাকে বলেছিলেন কীভাবে হিল পরে হাঁটতে হয় আমাকে শিখতে হবে, ম্যানিকিওর করাতে হবে। হেয়ার স্পাও করাতে হবে। আমি সে সব কথা খুব সিরিয়াসলি ফলো করতে শুরু করেছিলাম। তখন আমার অন্য এক বন্ধু বলে, ওই প্রযোজকের ছবি করা মানে শুটিং যতদিন চলবে, ততদিন তোমাকে ওর পোষ্য হয়ে থাকতে হবে। সেটাতে তুমি রাজি তো? তখন থেকে আমার সন্দেহের শুরু।’

এরপর শুটিংও শুরু হয়। মুম্বাইয়ের আউটডোর শুটিংয়ে একই হোটেলের একই ফ্লোরে প্রযোজকের পাশের ঘরে থাকার ব্যবস্থা হয় টিসকার। প্রথম দুদিন ভালভাবে শুটিং হয়। তৃতীয় দিন রাতে প্রযোজক নিজের ঘরে রাত ৮টায় টিসকাকে ডিনারের আমন্ত্রণ জানান।

ডিনারের পাশাপাশি চিত্রনাট্য নিয়ে আলোচনার কথাও বলেন তিনি। কথামতো টিসকা ঠিক রাত ৮টায় সেই প্রযোজকের হোটেলের ঘরে উপস্থিত হন।

নায়িকার অভিযোগ, তখন সেই ব্যক্তি শুধুমাত্র একটি মেরুন রঙের সার্টিনের লুঙ্গি পরে বসে ছিলেন। আর সেটা এত বিসদৃশ যে টিসকা বিপদের গন্ধ পান।

প্রযোজককে নামমাত্র আলিঙ্গন করে কোনো একটা ছুতোয় ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। তারপর আর ওই ছবিটি তিনি করেননি।

এমনকি ওই প্রযোজক এরপর বহুবার ফোন করে টিসকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর পাত্তা দেননি বলে জানিয়েছেন নায়িকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে