,

বিদেশি শিল্পীদের নিয়ে ভয়ে ছিলাম : পরীমনি

porimoniবিনোদন প্রতিবেদক : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে শুটিং চলাকালে চিত্রনায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলাকালে মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে এ ঘটনা ঘটে।

এসময় সেখানে পরীমনি ছাড়াও জাজের কর্ণধার আবদুল আজিজ, ছবির নায়ক রোশন ছাড়াও ইউনিটের সঙ্গে কয়েকজন বিদেশি শিল্পীও উপস্থিত ছিলেন।

রাত ৯টা নাগাদ কয়েকজন যুবক শুটিং ইউনিটে এসে হামলা চালায়। এতে সামান্য আঘাত পান শুটিং ইউনিটের কয়েকজন। তারপর স্থানীয় পুলিশের সহায়তায় তাদের আটক করানো হয়। এমনই দাবি পরীমনির।

শুক্রবার জাগো নিউজকে পরীমনি জানায়, দেশের সার্বিক পরিস্থিত ভালো না। তাছাড়া শুটিং ইউনিটের সঙ্গে কয়েকজন বিদেশি শিল্পী রয়েছে। তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালানোর পরিকল্পনাও হয়তো করেছিল। তাদের নিয়েই ভয়ে ছিলাম। এজন্য তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা নেয়া হয়।

তবে পরীমনি এখন নিরাপদে আছেন। রক্ত ছবির শুটিং শেষে আগামী সপ্তাহেই তিনি ঢাকা ফিরবেন বলে জানান। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে