,

অক্ষয়ের রুস্তম প্রচারনায় রণবীরের অভিনব ভিডিও (ভিডিও)

chhuparustom_webঅনলাইন ডেস্ক : অক্ষয় কুমারের ‘রুস্তম’ মুক্তি পেতে বাকি আছে আর মাত্র ৭ দিন। তার জন্য দেশের নানা জায়গায় জোরদার প্রচার চালাচ্ছেন অক্ষয় কুমার। তবে, সেই প্রচারনাকে ছাপিয়ে গেল রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম ভিডিও।

অক্ষয় কুমারের ছবির প্রচারের জন্য প্রায় সিনেমার মতো করে একটা ভিডিও শুট করে ফেললেন রণবীর। সেই ভিডিও পোস্ট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ।

লিখলেন, ‘অক্ষয় কুমারকে অনেক চুমু!’। সেই ভিডিওতে দেখা গেল বেশ বড়সড় একটা গ্যারেজ। তার এখানে-ওখানে ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় মানুষ। মাঝে মাঝে তাকে দেখা যাচ্ছে এক ঝলক। পরক্ষণেই আবার হারিয়ে যাচ্ছে। সাথে যোগ করেছেন রোমাঞ্চকর আবহ সঙ্গীত। সব মিলিয়ে তৈরি হচ্ছে একটা রহস্য। যে রহস্য রুস্তম ছবিরও মূল বিষয়।

এরকম লুকোচুরি খেলা চলতে চলতেই এক সময়ে সামনে আসছেন রণবীর। এসেই তিনি বলেন ‘অক্ষয় আপনি রুস্তম হতে পারেন, তবে আমি ছুপা রুস্তম ও বটে’।

যা দেখা যাচ্ছে, যে কোনও ছবি দেখার উৎসাহ বাড়িয়ে দিতে রণবীর সিংয়ের জুড়ি নেই। এর আগে যখন হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ মুক্তি পেতে চলেছিল, তখন খুব অন্য রকম ভাবে সেই ছবির হয়ে নিজের একটা ভিডিও পোস্ট করেছিলেন রণবীর।

https://youtu.be/IQZNRS4WdxE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে