,

দূর্বৃ‌ত্তের হামলার শিকার প‌রীমনি

hamolaনিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে চলচিত্রের শুটিংএ দুস্কৃতিকারীদের হামলায় তিনজন আহত হয়েছে তবেহামলা থে‌কে রক্ষা পে‌লেন সম‌য়ের জন‌প্রিয় না‌য়িকা পরীমনি। এ ঘটনায় তিন দুষ্কৃতিকারীকে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। আটককৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার ফয়েজ আলমের ছেলে কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার আফজাল ভুইয়ার ছেলে সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)।

এ ঘটনায় আহতরা হলেন জাজ মাল্টিমিডিয়া সংস্থার শুটিংদলের সদস্য সুমি ও রফিকসহ তিনজন। জাজ মাল্টিমিডিয়া সংস্থার ম্যানেজার মোহাম্মদ উজ্জ্বল জানান সন্ধ্যার দিকে শুটিং শেষ হওয়ার মুহুর্তে দুস্কৃতিকারীরা তাদের উপর হামলা চালায়। হামলায় আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও লিংকরোডস্থ কক্সবাজার মা ও শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

ঘটনাটি শুনার পর পরই আমরা অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছি। চলচিত্র শুটিং এর কাজে হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ