বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারনে পরীর সঙ্গে ওম

photo-1470316755বিনোদন ডেস্ক : আজ থেকে শুরু হচ্ছে সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’। ছবিতে জুটি বেঁধে কাজ করছেন নায়িকা পরী মণি ও কলকাতার অভিনেতা ওম। আগামী ২১ তারিখ থেকে পরী ও ওম ছবির শুটিংয়ে যুক্ত হবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।

শুটিং নিয়ে সৈকত নাছির বলেন, ‘আমরা আগামীকাল (শুক্রবার) থেকে ছবির শুটিং শুরু করছি। এরই মধ্যে শুটিং ইউনিট লোকেশনে পৌঁছেছে। এখন শুটিংয়ে থাকছেন না পরী ও ওম। এখন পরী আরেকটি ছবির (রক্ত) শুটিংয়ে ব্যস্ত। ২০ তারিখ এই ছবির শুটিং শেষ করে ২১ তারিখ আমার সেটে শুটিং করার কথা রয়েছে তাঁর।’

ঢাকায় এত নায়ক থাকতে কলকাতার ওমকে কেন নেওয়া হয়েছে? উত্তরে সৈকত বলেন, ‘আমি ছবির জন্য প্রথমে নায়ক সুমিতকে নিয়েছিলাম। কিন্তু ছবির গল্প শেষ করার পর আমরা দেখলাম, তার লুকের সাথে চরিত্রটা যায় না। তখন আমরা নতুন নায়ক খুঁজতে শুরু করলাম। বাংলাদেশে এখন যাঁরা কাজ করছেন, এদের মধ্যে প্রায় সবার সাথেই কথা বলেছি; কিন্তু তাদের কোনো শিডিউল নেই। যাদের শিডিউল পাওয়া গেছে তারা আগামী বছর কাজ করতে পারবেন। এখন শিল্পীর জন্য আমি আসলে এক বছর অপেক্ষা করতে পারব না। অনেক চিন্তা করে শেষে ওমকে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ছবিটির ঘোষণা দেওয়া হলে পরীমণি ও সুমিতকে নিয়ে একটি ফটোশুট করেন নির্মাতা সৈকত নাসির। যে শুটের ছবি দিয়ে ‘পাষাণ’-এর পোস্টারও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত