বন্ড গার্ল ক্যাটেরিনার ‘ফিভার’ [ভিডিওসহ]
বিনোদন ডেস্ক : হলিউড কাঁপিয়ে বন্ড গার্ল খ্যাত ইতালীয় অভিনেত্রী ক্যাটেরিনা মুনিরো এখন বলিউডে।
হলিউডের তুলনায় বলিউডই তাকে বরাবর বেশি টানত। এবার সেই ইচ্ছেপূরণ করলেন তিনি।
পরিচালক রাজীব জাভেরির ‘ফিভার’ দিয়ে বলিউডে এন্ট্রি নিচ্ছেনি এ বন্ড গার্ল।
কিন্তু রাজীব কেন কাস্ট করলেন ক্যাটেরিনাকে?
নায়িকার কথায়-‘বলিউডি ফিল্মে নাচব, এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন।’
‘আমার এ স্বপ্নের কথা রাজীব জানত। তাই ছবিতে আমার একটা নাচের সিকুয়েন্সও রেখেছে। কিন্তু সেটা টিপিকাল বলিউডি নাচ নয়, ইউরোপিয়ান স্টাইলে। তাই আমার ৬০ শতাংশ স্বপ্নপূরণ হয়েছে।’
ক্যাটেরিনা আরও জানিয়েছেন, খুব একটা বলিউডি ছবি দেখেননি তিনি। কিন্তু যেটুকু দেখেছেন তার মধ্যে নাচ-গানই তার বেশি পছন্দের।
তাই নিজেকেও ওইভাবেই দেখতে চান তিনি।
ক্যাটেরিনা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন রাজীব খান্ডেলওয়াল, গওহর খান প্রমুখ।
ছবিটি মুক্তি পাবে আগামী ৫ আগস্ট।
https://youtu.be/btYB_t4NoZ8











