বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্টিতে মাতাল বলিউড অভিনেতার কাণ্ড

 

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ফাওয়াদ খান। বলিপাড়ায় তাকে নম্র ভদ্র হিসেবে সবাই জানে। কিন্তু সম্প্রতি এক পার্টিতে মাতাল অবস্থায় চিৎকার চেঁচামেচি করে এলাহি কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

fawad1470103099

প্রকাশিত খবরে বলা হয়, দিল্লিতে এক ফ্যাশন শোয়ে অংশ নেন ফাওয়াদ। সেখানে মণীশ মালহোত্রার পোশাকে ব়্যাম্প মাতান তিনি। তার পারফর্শমেন্সে উপস্থিত সবাই মুগ্ধও হয়েছিলন। কিন্তু বিপত্তি বাধে ওই ইভেন্টের পর অনুষ্ঠিত এক পার্টিতে।

পার্টির শুরুতে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল ফা্ওয়াদের। কিন্তু একপর্যায়ে মদ বেশি খেয়ে ফেলেন তিনি। তারপরই শুরু হয় তার মাতলামি। এ সময় তিনি এত বেশি জোরে জোরে কথা বলছিলেন যে, পার্টি হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনা যাচ্ছিল তার কণ্ঠস্বর। ফাওয়াদকে অনেকে শান্ত হতে বলেন কিন্তু কারো কথাই ফাওয়াদ কানে তুলেননি বরং আরো জোরে জোরে চিৎকার করতে থাকেন। কোনভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিল না। ফাওয়াদের এমন আচরণে সত্যি সবাই খুব অবাক হয়েছেন।

এ ঘটনার পরই বলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে এ বিষয়ে একদম চুপ রয়েছেন ফাওয়াদ। তবে এখন পর্যন্ত কোনো বক্তব্যও দেননি ফাওয়াদ।