বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিয়ারের জন্য স্বামীকে তালাক

amala-paul-বিনোদন ডেস্ক : দুবছরের মাথায় স্বামীকে তালাক দিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী আমালা পাল।

স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং ক্যারিয়ারের কথা ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তবে এ বিষয়ে তার স্বামী পরিচালক এএল বিজয় কোনো মন্তব্য করতে রাজি হননি।
বর্তমানে তামিল-তেলেগু ছবি ‘দেবী’র কাজ নিয়ে ব্যস্ত এই পরিচালক বলেছেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার মা-বাবা যে সিদ্ধান্ত নিবেন, তাতে আমার সম্মতি রয়েছে।’
তবে আমালার শ্বশুর প্রডিউসার এএল আজহাগাপ্পান বলেছেন, অভিনয় ছেড়ে সত্যিকারের ঘরকন্যা হতে রাজি না হওয়ায় তাদের বিয়ে ভেঙে গেছে।স্বামীর সঙ্গে আমালা পাল
এদিকে আমালার এক বান্ধবী বলেছেন,’শ্বশুর বাড়িতে নির্যাতিত ছিল আমালা। ক্যারিয়ার নিয়ে স্বামীরও সমর্থন পাচ্ছিল না। সে ঘর ও অভিনয় সামলে এগিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হল না।’
আমালা পাল দক্ষিণ ভারতী তামিল, তেলেগু ও মালায়াম ছবির খুবই বড় তারকা। মাইনা, রান বেবি রান ও নায়ক ছবি তাকে খ্যাতি এনে দিয়েছে।
২০১৪ সালের জুনে বিজয়কে বিয়ে করেন দক্ষিণী এই সুন্দরী আমালা। সে সময়ে এই জুটির বিয়ে ব্যাপক সাড়া ফেলে।
জুলাইয়ে তার সর্বশেষ ছবি ‘শাহাজানুম পারিকুটিয়াম’ মুক্তি পায়। এরপর ২৮ বছর বয়সী এই অভিনেত্রী গতসপ্তাহে স্বামীকে তালাক দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত