,

বিল গেটসের স্মারক পেলেন বাংলাদেশের সোনিয়া

1111অনলাইন ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সন্মানজনক পুরস্কার ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির। সোনিয়া মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন।

মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সন্মানজনক পুরস্কার। এ বছর এক লক্ষ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৫ জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনিত করে উক্ত পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।

সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবন এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের উপর ভিত্তি করে ফাউন্ডারস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে মাইক্রোসফট।

সোনিয়া বশির কবির ফাউন্ডারস অ্যাওয়ার্ড পাওয়ার আগে বিশেষ অবদানের জন্য মাইক্রোসফটের ‘এক্সিলেন্স প্লাটিনাম ক্লাব’-এর সন্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে