মুক্তিযোদ্ধার বেশে তিন ‘তরুণ তুর্কি’
বিনোদন ডেস্ক : টিভি নাটকের উপর দর্শকদের যেমন বিরক্তি এসেছে তেমনি এসেছে তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পীদেরও। একই গল্প একই ধরণের চরিত্রের নাটক করতে গিয়ে বিরক্ত তারাও। সে ভাবনা থেকেই এবার নতুন গল্প নতুন চরিত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নির্মাতা ইমরাউল রাফাত। সঙ্গে একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ধারাবাহিক এ নাটকের নাম ‘তরুণ তুর্কি’।

সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। তথ্যসূত্র- হালের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। কেননা ছবিতে দেখা যাচ্ছিলো মুক্তিযোদ্ধার বেশে গায়ে কাঁদা মেখে দাঁড়িয়ে আছেন তিনি সঙ্গে অভিনেত্রী স্পর্শিয়া ও অভিনেতা শামিম। অপরাজেয় বাংলা ভাস্কর্যের আদলে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধা।
তৌসিফ বললেন, তরূন মুক্তিযোদ্ধার বেশে দাঁড়ানোর দৃশ্যগুলো আসলে নাটকের নয়। নাটকটি যে কারণে করা সেটি বোঝাতেই আমাদের এ বেশ নিতে হয়েছে। নাটকের প্রোমোতে দৃশ্যগুলো দেখা যাবে। আর নাটকটি আমাদের জন্য চ্যালেঞ্জ। কেননা আমরা যারা একই ধরণের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত তাদের জন্য নতুন নতুন চরিত্র থাকছে নাটকটিতে। চরিত্রগুলোর প্রতিনিয়ত বদলে যাওয়ার ভেতর দিয়ে আমাদেরও অভিনয়ের প্রমাণ দিতে হচ্ছে।’
নাটকটিতে তৌসিফ ছাড়াও অভিনয় করছেন, অ্যালেন শুভ্র, জোভান, তাসনুভা তিশা, স্পর্শিয়া, সাবেরি আলম প্রমূখ।











