,

ছাঁটা হয়নি হৃতিকের চুমু!

daa-mohenjodaroবিনোদন ডেস্ক : ‘মহেঞ্জোদারো’ ছবির দৃশ্যমুক্তির অপেক্ষায় থাকা ‘মহেঞ্জো দারো’ ছবিতে নবাগত অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে হৃতিক রোশনের তিনটি চুম্বন দৃশ্য রয়েছে। ধারণা করা হচ্ছিল, ‘উড়তা পাঞ্জাব’-এর পর এবার ভারতের ‘রক্ষণশীল’ সেন্সর বোর্ড হয়তো হৃতিকের এই চুমুর ওপর কাঁচি চালাবে। কিন্তু কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড় পেল আশুতোষ গোয়ারিকরের ছবি ‘মহেঞ্জো দারো’।

ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তে বলিউডের অনেকেই বেশ অবাক হয়েছেন। কারণ, এর আগে জেমস বন্ড সিরিজের ছবি ‘স্পেকটার’কে এই চুম্বন দৃশ্যের জন্যই আটকে দিয়েছিল ভারতীয় সেন্সর বোর্ড। শেষ পর্যন্ত ভারতের মুক্তি দেওয়ার জন্য ছবি থেকে চুম্বনের দৃশ্যটি ছাঁটাই করতে হয়েছিল ছবি আমদানিকারকদের। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘তামাশা’ এবং রণদ্বীপ হুডা ও কাজল আগারওয়াল অভিনীত ‘দো লাফজো কি কাহানি’ ছবিও একই সমস্যার মুখোমুখি হয়েছিল।

সিদ্ধার্থ রায় কাপুর ও সুনিতা গোয়ারিকর প্রযোজিত ‘মহেঞ্জো দারো’ ছবিটি খ্রিষ্টপূর্ব ২৬০০ সালের সিন্ধুসভ্যতা নিয়ে তৈরি। চলতি মাসের ১২ তারিখ মুক্তির কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে