,

পেঁপের স্বাস্থ্যগুণ

32পেঁপে অনেকেরই বেশ প্রিয় একটি ফল, বিশেষ করে পাকা পেঁপে। পেঁপের সবচাইতে ভালো দিকটি হলো এটি কাঁচা হলে সবজি হিসেবে খাওয়া যায় এবং পাকা হলে ফল হিসেবে। এবং দুটো রূপেই পেঁপের স্বাদ অসাধারণ।

পেঁপের যে শুধু স্বাদ অসাধারণ তাই নয় পেঁপের রয়েছে অনেক অসাধারণ সব স্বাস্থ্যগুণ, যা সম্পর্কে অনেকেই জানেন না। তাহলে, চলুন না আজকে এই সাধারণ পেঁপের অসাধারণ স্বাস্থ্যগুণগুলো জেনে নেয়া যাক।

১) রক্তের কলেস্টোরল দূর করতে বিশেষভাবে কার্যকরী –

পেঁপে দুটি উপায়ে রক্তের কলেস্টোরল দূর করে। প্রথমত, পেঁপের ফাইবার শিরা উপশিরার গা থেকে কলেস্টোরল দূর করে এবং দ্বিতীয়ত, পেঁপের এনজাইম ফ্যাট কোষগুলোকে অক্সিডেশনের মাধ্যমে শিরা উপশিরা বল্ক করতে বাঁধা প্রদান করে।

২) হজমে সহায়তা করে –

পেঁপের মধ্যে রয়েছে পাপাইন যা, হজমে সহায়তা করে এবং এর স্যলুবল ফাইবার কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে।

৩) কোলনের ইনফেকশন দূর করে –

পেঁপের জুস সবচাইতে কার্যকরী কোলন পরিষ্কারক পানীয়। কারণ পেঁপের জুস কোলনের মিউকাস দ্রুত দূর করে কোলন পরিষ্কার করে ইনফেকশন দূর করে।

৪) হাতে পায়ের জয়েন্টে ব্যথা ও বাতের ব্যথার উপশম করে –

পেঁপেতে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান যা প্রদাহ এবং প্রদাহজনিত ব্যথা দূর করতে সহায়তা করে। এই একই ধরণের এনজাইম সমূহ ক্যান্সার ও অস্টিওপোরোসিস থেকে মুক্ত রাখতে সহায়তা করে।

৫) ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে –

প্রচুর ভিটামিন ও নিউট্রিয়েন্টসে ভরপুর পেঁপে অল্প পরিমাণে খেলেই পেট ভরে যায় এবং ক্ষুধার উদ্রেক হয় না। এতে করে অস্বাস্থ্যকর খাবার কম খাওয়া হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে।

৬) বমি ভাব ও সকালের অসুস্থতা দূর করে –

অনেক নারী আছেন সকালে ঘুম থেকে উঠলে বমি ভাব হয় এবং অসুস্থতা ভর করে। তারা পেঁপে খেলে বা পেঁপের জুস তৈরি করে খেলে এর থেকে মুক্তি পাবেন সহজেই। গর্ভবতী নারীরা দূরে থাকবেন।

৭) মেয়েদের মাসিক ও মাসিকজনিত সমস্যা দূর করে –

কাঁচা পেঁপে মেয়েদের মাসিক নিয়মিত হতে সহায়তা করে। এছাড়াও এটি মাসিকের সময়ের অসহ্য পেটে ব্যথা, পিঠে ব্যথা ও হাড়ের জয়েন্টে ব্যথাও দূর করতে সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে