বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোগে’র প্রচ্ছদে বাংলাদেশের পিয়া

 

বিনোদন ডেস্ক : মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিনেত্রী হিসেবেও রয়েছে তার শক্ত অবস্থান। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন পিয়া।বিশ্বের ২৩ টি দেশে থেকে এই ম্যাগাজিনটি প্রকাশিত হয়ে থাকে। এবারই প্রথম কোনো বাংলাদেশি নারী মডেল ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে জায়গা পেলেন। আগামী অক্টোবর মাসের সংখ্যায় দেখা যাবে পিয়াকে।

12348063_1187833587911135_967479791558733622_n1469967980

এ প্রসঙ্গে পিয়া রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো নারী মডেল ভোগের প্রচ্ছদে জায়গা পেতে যাচ্ছে। ভোগ ম্যাগাজিন বিশ্বের অন্যতম সেরা ম্যাগাজিন। আনন্দের ব্যাপার হলো- ম্যাগাজিন কর্তৃপক্ষ আমাকে ডেকে পাঠিয়েছেন। তাই কাজটি করে অনেক ভালো লাগছে।’

তিনি আরো বলেন, ‘সব সময়ই আমার ইচ্ছে ছিল নতুন কিছু করার। ক্যারিয়ারে নতুন কিছু যোগ করার। তারই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। এ কাজের মধ্য দিয়ে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হলো।’

গত ২৭ জুলাই ফটোশুটের জন্য মুম্বাই যান পিয়া। ২৮ জুলাই মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ফটোশুটে অংশ নেন তিনি। তার ছবি তুলেছেন ভোগ’র ফটোগ্রাফার ভারত শিখা। ফটোশুট শেষে গত ২৯ জুলাই দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব পান পিয়া। মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। তবে র‌্যাম্পে পিয়ার যেমন শক্ত অবস্থান রয়েছে তেমনি আছে তার ভালোবাসা। ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পিয়ার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ