,

প্যারাস্যুট ছাড়াই ২৫ হাজার ফুট ওপর থেকে লাফ (ভিডিও)

 
বিস্ময়কে জয় করে স্কাইডাইভিংয়ে অনন্য রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক লুক এইকিন্স। ভূপৃষ্ঠের ২৫ হাজার ফুট (৭ হাজার ৬২০ মিটার) ওপর থেকে প্যারাস্যুট ছাড়াই লাফিয়ে পড়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

loi1469962671

প্যারাস্যুট না নিয়ে এত উঁচু থেকে কোনো স্কাইডাইভার এতদিন লাফাতে পারেননি। লুক এইকিন্স মাটির কিছু ওপরে টাঙিয়ে রাখা ১০০ বর্গফুটের একটি জালের মধ্যে পড়েন। তিনি সুস্থ আছেন এবং সেখান থেকে প্রথমে তার স্ত্রী ও সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের সিমি ভ্যালিতে ‘ডেড সেন্টার’ নামে টাঙিয়ে রাখা জালে ৭ হাজার ৬২০ মিটার ওপর থেকে ঝাঁপিয়ে পড়েন এইকিন্স। ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এত উঁচু থেকে লাফিয়েছেন এবং তা টেলিভিশনে সরসারি সম্প্রচার করা হয়েছে।

২৫ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিয়ে জালে এসে পৌঁছাতে এইকিন্সের সময় লেগেছে ২ মিনিট। ৪২ বছর বয়সেও ঘণ্টায় ১৯৩ কিলোমিটার গতিতে জালে এসে পড়েছেন, তাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই।

এইকিন্সের এই সাফল্যগাথা সরসারি সম্প্রচার করেছে ফক্স টেলিভিশন। স্কাইডাইভিং সম্পন্ন করার পর তিনি বলেন, আমি আমার দেহকে ভাসিয়েছে শূন্যে, সত্যিই অদ্ভুত অনুভূতি।

তবে এইকিন্স অকপটে স্বীকার করেছেন, লাফ দেওয়ার আগ মুহূর্তে তিনি ভয় পাচ্ছিলেন। এত ওপর থেকে লাফ দিয়ে জালে পড়তে না পারলে তার মৃত্যু ছিল নিশ্চিত। যা হোক, সে ভয়ে তিনি পিছিয়ে যাননি। লক্ষ্যে অটুট থেকে তিনি সফল হয়েছেন।

এইকিন্স আরো জানিয়েছেন, তিনি এ লাফ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তাকে আয়োজকরা তাকে প্যারাস্যুট পরে লাফাতে নির্দেশ দিয়েছিল। কিন্তু লাফ দেওয়ার কয়েক মিনিট আগে কর্তৃপক্ষ তাকে প্যারাস্যুট ছাড়াই লাফ দেওয়ার অনুমতি দেয়।

যুক্তরাষ্ট্র প্যারাস্যুট অ্যাসোসিয়েশনের নিরাপত্তা ও প্রশিক্ষণ উপদেষ্টা এইকিন্স দুই বছর আগে প্যারাস্যুট ছাড়া সর্বোচ্চ উচ্চতা থেকে লাফিয়ে রেকর্ড গড়ার সিদ্ধান্ত নেন।

https://youtu.be/nVQKW6qV3fA

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে