বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয় করবেন না হৃদয় খান

Hridoy-Khan4বিনোদন প্রতিবেদক : গানের মানুষ হৃদয় খান। শখের বশে গেল ঈদে তিনটি নাটকে অভিনয় করেছিলেন। তার নাটকগুলো ছিলো নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘রূপকথা’, তন্ময় তানসেনের ‘ক্ষরণ’ এবং এস এ হক অলিকের ‘ফিরে যাওয়া হলো না’। নাটক তিনটিতে হৃদয়ের সহশিল্পী ছিলেন যথাক্রমে তিশা, সাবিলা নূর এবং পূর্ণিমা।

তিনটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন হৃদয় খান। বলা যায়, নতুন পরিচয়ে নতুন আঙিকে তিনি বেশ ভালোই আলোচনায় আসেন। গান থেকে অভিনয়ে আসায় হৃদয় ভক্তরাও আশায় বুক বেঁধেছিলেন হয়তো সুদর্শন এই গায়ককে অভিনয়েও পাওয়া যাবে নিয়মিতই। নির্মাতারাও তার নাটকগুলোর সাফল্য দেখে তাকে নিয়ে কাজ করার কথা ভাবছিলেন।

এই প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপে হৃদয় খান জানালেন, অভিনয় নিয়ে এ মুহূর্তে কোনো ভাবনা নেই তার। আগামী কোরবানি ঈদের কোনো নাটক-টেলিফিল্মেও তিনি অভিনয় করবেন না।

হৃদয় খান বলেন, ‘গেল রোজার ঈদে একসঙ্গে তিনটি নাটকে অভিনয় করেছি। শুরুতেই অভিনয়ের ব্যাপারটা আমার জন্য একটু চাপের ছিল। যে কারণে এবারের ঈদে অনুরোধ থাকার পরও কোনো নাটকে অভিনয় করছি না।’

হৃদয়ের দাবি, তিনি গানের মানুষ। শুধু গান নিয়েই এখন তার যত ব্যস্ততা।

শিগগিরই বাজারে আসছে হৃদয় খানের চতুর্থ অ্যালবাম। সেই অ্যালবামের গানগুলো ঠিকভাবে ঝালাই করে রেকর্ডিং করছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের সংগীত পরিচালনা এবং বিভিন্ন শিল্পীর জন্য নতুন গানও করছেন। একইসঙ্গে এবিবিসি রেডিওতে ‘এইচ কে শো’ নিয়েও নিয়মিত হাজির হবেন তিনি।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত