‘কিমকে নগ্ন দেখতে আমার ভাল লাগে’
‘আমি নগ্নতা পছন্দ করি। ওকে নগ্ন অবস্থায় দেখতে আমার ভাল লাগে।’ বক্তা কে পরে বলছি। কিন্তু এই উক্তি মার্কিন সেলেব কিম কার্দাশিয়ানের উদ্দেশে করা হয়েছে। বক্তা আরও কী কী বলেছেন জানেন? তাঁর কথায়, ‘কিমের ন্যুড সেলফি আমার দারুণ লাগে। ওই সব ছবিগুলো সামনে থেকে, পেছন থেকে বা পাশ থেকে যে ভাবেই দেখি না কেন, আমার দারুণ লাগে। কারণ আমার নগ্নতা পছন্দ। আর কিমকে নগ্ন অবস্থায় দেখতে আমার ভাল লাগে।’ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বক্তব্য করেছেন এক মার্কিনি সেলেব। তিনি কে বলুন তো? একটা ক্লু তো দিলাম। ‘মার্কিন সেলেব’। হ্যাঁ এটাই আপনার ক্লু। আপনি ভাবতে থাকুন। তার আগে বক্তার আরও একটি বক্তব্য পড়ে নিন। বক্তার কাছে জানতে চাওয়া হয়, কিমের শরীরের কোন অংশ তাঁর পছন্দের? বক্তা বলেন, ‘কিমের হৃদয়।’ গেস করেছেন কিছু? এবার উত্তরটা বলে দেয়া যাক। এই বক্তা হলেন কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। হ্যাঁ, আপনি ঠিকই পড়লেন। সম্প্রতি ‘হারপার বাজার’-এর জন্য সাক্ষাৎকার দিচ্ছিলেন যুগলে। সেখানে কিমের সামনেই এই মন্তব্য করেন কেনি।
সূত্র: আনন্দবাজার











