বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন ‘মুসাফির’ নায়িকা মারজান!

 

বিনোদন ডেস্ক :বিয়ে করলেন ‘মুসাফির’ ছবির নায়িকা মারজান জেনিফা। পাত্র একই ছবির প্রযোজক জোবায়ের আলম। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল, দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্রে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। তবে কবে তাদের বিয়ে হয়েছে সেটি নিশ্চিত না করা গেলেও শুক্রবার গভীর রাতে ফেসবুকে দু’জনের বিয়ের ছবি এবং রিলেশন স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Marjan-Jenifa-4

জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ জোবায়ের আলম তার ফেসবুক রিলেশনে ‘ম্যারিড উইথ মারজান জেনিফার’ দেন। একই সঙ্গে জেনিফা তার রিলেশনে ‘ম্যারিড উইথ জোবায়ের আলম’ দেন। এরপরই ওই স্ট্যাটাসে একাধিক শুভেচ্ছাসূচক মন্তব্য দেখা গেছে। তার মধ্যে ‘মুসাফির’ নির্মাতা আশিকুর রহমান তার ছবির নায়িকা-প্রযোজককে শুভেচ্ছা জানান। প্রতি উত্তরে জোবায়ের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আরেফিন শুভ অভিনীত ‘মুসাফির’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষিক্ত হন চিত্রনায়িকা মারজান জেনিফার। আশিকুর রহমান পরিচালিত এ ছবিটি প্রযোজনায় ছিলেন জোবায়ের আলম।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত