,

সালমানের বিরুদ্ধে মামলায় ফের লড়বে রাজস্থান

salman khanবিনোদন ডেস্ক : ১৮ বছরের পুরনো চিঙ্কারা হরিণ শিকার মামলা দু’টি থেকে মুক্তি পেয়েই গিয়েছিলেন সালমান খান। হঠাৎ করেই তার ‘নিখোঁজ’ ড্রাইভার সামনে এসে উল্টে-পাল্টে দিলেন হিসাব-নিকাশ। তাই ফের অস্বস্তি আর নতুন করে বলিউডের ‘মোস্ট ব্যাঙ্কেবল’ (টাকা ঢাললে ফেরত আসে বেশি) তারকাকে নিয়ে টানা-হ্যাঁচড়া শুরু হয়ে গেছে।

সালমান খানের বিরু‌দ্ধে হওয়া চিঙ্কারা হরিণ শিকারের মামলা বুধবার যেভাবে ইউটার্ন নিল, তাতে তার অস্বস্তি যে অনেকটাই বেড়েছে, সে ব্যাপারে দ্বিমত নেই। তবে গোদের ওপর বিষফোঁড়া হওয়ার ভূমিকাটি নিয়েছে রাজস্থান সরকার। তারা জানিয়েছে, সালমানের মুক্তির বিরু‌দ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে যাচ্ছেন তারা। একই সঙ্গে চিঙ্কারা মামলার অন্যতম অভিযোগকারী ড্রাইভার হরিশ দুলানিকেও পুলিশ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার সালমানের চিঙ্কারা শিকার অভিযানের একমাত্র সঙ্গী জিপ চালক দুলানি জানিয়েছিলেন, নিরাপত্তার অভাববোধ এবং পরিবারের ক্ষতির ভয়েই আদালতে হাজির হননি তিনি। বৃহস্পতিবার সেই বক্তব্যের প্রেক্ষিতেই রাজস্থানের স্বরাষ্ট্র অধিদফতরের মন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া জানান, ড্রাইভার দুলানির নিরাপত্তার ব্যবস্থা করতে প্রস্তুত তাঁরা। তবে তার জন্য দুলানিকে লিখিতভাবে নিজের সমস্যার কথা জানিয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। তা না হলে স্থানীয় পুলিশ যোগাযোগ করবে তার সঙ্গে।

কাটারিয়া বলেন, ‘১৮ বছর ধরে মামলাটি চলাকালীন একবারও সালমানের জিপ চালক এ বিষয়ে প্রশাসনকে জানাননি বা কোন রকম সাহায্য চাননি। যদি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন, তবে তখনই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হত। ‘ অন্যদিকে, রাজস্থানের আইনমন্ত্রী জানান, বিষয়টি যাচাই করে কীভাবে ওই জিপ চালকের বক্তব্য সালমানের বিরু‌দ্ধে ব্যবহার করে সুপ্রিম কোর্টে যাওয়া যায় তা খতিয়ে দেখছেন আইনজীবীরা। তার আগে, সালমানের বিরু‌দ্ধে রাজস্থানের আদালতে চলা তৃতীয় মামলাটিতেও দুলানির বক্তব্য ব্যবহার করা যায় কি না তা বিবেচনা করা হচ্ছে।

বেসরকারি টিভি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হরিশ দুলানি বুধবারই জানিয়েছিল কৃষ্ণসার হরিণ শিকারের ব্যাপারে যে তৃতীয় মামলাটি সালমানের বিরু‌দ্ধে এখনও বিচারাধীন, তাতে তিনি নিজের বয়ান দিতে প্রস্তুত। সরকার তার ও তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করলেই তিনি ১৮ বছর আগের ঘটনা বিচারকের সামনে বলবেন। শেষ পর্যন্ত যদি তা-ই হয়, তবে সালমান খান যে বড়-সড় বিপদে পড়বেন, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত সোমবার রাজস্থান হাইকোর্টে চিঙ্কারা হরিণ শিকারের মামলা দু’টি থেকে সালমানের মুক্তি পাওয়ার অন্যতম কারণ ছিল এই হরিশ দুলানির অনুপস্থিতি। তিনি নিখোঁজ হওয়াতেই সালমানের বিরু‌দ্ধে মামলাটি দুর্বল হয়ে যায়। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে