,

জন্মদিনে সঞ্জয়কে স্ত্রীর গাড়ি উপহার

 

বিনোদন ডেস্ক : আজ শুক্রবার (২৯ জুলাই) ৫৭তম জন্মদিন উদযাপন করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দীর্ঘদিন কারা ভোগ করে গত ফেব্রুয়ারিতে ছাড়া পেয়েছেন তিনি। তাই এ জন্মদিন তার কাছে একটু বিশেষ।এদিকে স্বামীর এ আনন্দঘন মুহূর্তকে আরো স্মরণীয় করতে বিশেষ পার্টির আয়োজন করেছেন এ অভিনেতার স্ত্রী মান্যতা। পাশাপাশি সঞ্জয়কে একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি।

Sanjay_Dutt1469788841

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সঞ্জয়ের জন্মদিন উপলক্ষে একটি অডি কিউ-সেভেন মডেলের গাড়ি শো রুম থেকে বুক করে রেখেছিলেন মান্যতা। জন্মদিনের দিন সেটি বাড়িতে নিয়ে আসা হয়।

মান্যতা খুব ভালোভাবেই জানেন তার স্বামী গাড়ি খুব পছন্দ করেন। এ অভিনেতার গ্যারেজে রয়েছে অনেক দামি গাড়ির সমাহার। এর মধ্যে রয়েছে রোলস রয়েস ফ্যান্থম এবং গোস্টের মতো দামি গাড়ি। রোলস রয়েস গোস্ট গাড়িটি সঞ্জয় তার জমজ সন্তানের জন্মের পর মান্যতাকে উপহার দিয়েছিলেন।

এ বলিউড তারকার গাড়ির তালিকায় আরো রয়েছে ফেরারী-৫৯৯, দুই সিটের অডি আরএইট, অডি কিউ সেভেন, অডি এ এইট, লেক্সাস এসইউভি, মার্সিটিজ বেঞ্জ ক্লাস, পোড়স এসইউভি, টোয়োটা ল্যান্ড কুসার এবং বিএমডাব্লিউ সেভেন সিরিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে