,

জেনে নিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে খাওয়া উচিৎ নয় যে ফলগুলো

24188-boroঅনলাইন ডেস্ক : আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে সব ধরণের ফলই খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে। পুষ্টিবিদদের মতে, ডায়াবেটিসের রোগীদের কোন ফল খেতেই নিষেধ করা হয়না। কিন্তু যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকেনা বা খুব বেশি ওঠানামা করে তাদেরকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কয়েকটি ফল এড়িয়ে যেতে বলা হয়। সেই ৫ টি ফলের কথা জেনে নিই চলুন।

১। আমঃ-
আমের গ্লাইসেমিক ইনডেক্স ৫০ এর বেশি থাকে। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে আম খেতে নিষেধ করা হয়। যদি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে তাহলে ৫০ গ্রাম বা তার কম পরিমাণ আম খান। এছাড়া খাবার খাওয়ার পর পরই আম খাবেন না। কারণ এতে রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়।

২। আতাঃ-
আতা ফল গ্লুকোজে সমৃদ্ধ বলে রক্তের গ্লুকোজের মাত্রার উঠানামা করার ঝুঁকি বৃদ্ধি পায়। এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও আতা ফল পরিমিত পরিমাণে খাওয়া উচিৎ।

৩। কলাঃ-
পটাসিয়াম ও সুগারে সমৃদ্ধ কলা, তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগীদের কলা খেতে নিষেধ করা হয়।

৪। আঙ্গুরঃ-
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্তদের আঙ্গুর খাওয়া উচিৎ নয়। এর পরিবর্তে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সাইট্রাস ফল যেমন- লেবু বা কমলা খেতে পারেন। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে ৬-৭ টি আঙ্গুর খেতে পারেন।

৫। সফেদাঃ-
যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণেও থাকে তাহলেও দৈনিক ৮০ গ্রাম বা এক কাপের এক তৃতীয়াংশ পরিমাণের বেশি সফেদা খেতে নিষেধ করা হয়। এর চেয়ে বেশি পরিমাণে খেলে স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে