,

ব্রেট লি’র রোমান্সে সেন্সরের বাধা

 

বিনোদন ডেস্ক : ভারতীয় সেন্সরবোর্ডের বাঁধায় পড়ল ব্রেট লি অভিনীত সিনেমা আনইন্ডিয়ান।সাবেক এই অস্ট্রেলীয়ান ফাস্ট বোলারের সঙ্গে অভিনেত্রী তান্নিষ্ঠা চ্যাটার্জির একটি রোমান্সের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ডের এক্সামিং কমিটি। সিনেমার ১ মিনিট ৮ সেকেন্ডের একটি রোমান্টিক দৃশ্য বাদ দেওয়ার কথা জানিয়েছে তারা।

Lee_Tannishtha1469713323

পরিচালক অনুপম শর্মা জানিয়েছেন, দৃশ্যটি ছিল অসাধারণ। এতে প্রথমবার প্রেমে পড়লে কী হয়, তার বর্ণনা রয়েছে। অন্যদিকে, সিনেমার দৃশ্যটিতে তান্নিষ্ঠার বাবা মা টেলিভিশনে এক আধ্যাত্মিক গুরুর দেহের চক্র সম্পর্কিত বাণী শুনছিলেন। দুটো আলাদা সিকোয়েন্স আর মিউজিক মিলিয়ে দৃশ্যটি তৈরি করা হয়েছিল। শিল্পগত দিক থেকেও এটি ভালো ছিল। কিন্তু ভারতীয় সেন্সর বোর্ড সেই দৃশ্যটি কেটে দেওয়ার কথা বলেছে। তবে তারা জানতে চেয়েছে, লিয়ের সাইড প্রোফাইল দেখানো যাবে কিনা। তাহলে দৃশ্যটি ২৬ সেকেন্ডের হবে।

দৃশ্যটি বাদ দেওয়ার বিপক্ষে যুক্তি দেখিয়ে নির্মাতা বলেন, ‘আমার সিনেমাটি উড়তা পাঞ্জাব সিনেমার মতো রাজনৈতিকভাবে অতটা শক্তিশালী নয়, তাই এটি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার সিনেমাটি মুক্তির আর তিন সপ্তাহ রয়েছে, এই মুহূর্তে আমার সিনেমার দৃশ্যটি বাদ দেওয়ার বিরোধীতা করছি। আমি প্রযোজক এবং পরিবেশকদের ধরে রাখতে পারব না। আমি বুঝতে পারছি না যেখানে বম্বে হাইকোর্ট বলেছে সেন্সরের কোনো দৃশ্য বাদ দেওয়ার অধিকার নেই, তবুও কেন তারা বিষয়টি মানছে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে