,

অভিনেত্রী অহনা এখন ব্যবসায়ী

Ahonaবিনোদন প্রতিবেদক : একটি বিনোদনমূলক ম্যাগাজিনের ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে মিডিয়াতে আসেন অহনা। এরপর থেকে মডেলিং-নাটকের কাজে নিয়মিত হয়েছেন। কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। অনেকদিন ধরেই এই অভিনেত্রী আলোচনায় ছিলেন না।

তবে খবর পাওয়া গেল সম্প্রতি অহনা ব্যবসায় শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে অহনা বলেন, ‘চলতি মাসেই ‘অহনা’স ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছে। এর স্বত্বাধিকারী আমিই। এরইমধ্যে বেশ কয়েকটি ইভেন্ট বেশ সফলভাবে শেষও করেছি। নতুন যাত্রার জন্য দোয়া করবেন।’

অহনা আরো জানান, ‘শিগগিরই তিনি রাজধানীল উত্তরায় একটি বিউটি পার্লার চালু করবেন। এখন লোকেশন খুঁজছেন। কিছুদিনের মধ্যেই তিনি সবাইকে জানান দিয়ে এর যাত্রা শুরু করবেন।’

হঠাৎ ব্যবসার সাথে নিজেকে জড়ানো প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অভিনয়ের পাশাপাশি নিজেই কিছু একটা করব। তাছাড়া আমি মনে করি শিল্পীদের অভিনয়ের পাশাপাশি অন্যকিছু একটা করা উচিৎ। তাতে স্বাবলম্বী থাকা যায়। যেমন আমাদের মিডিয়ার অনেকেই এটা করছেন।’

এদিকে, অহনা ব্যস্ত তার অভিনীত কিছু ধারাবাহিক নাটক প্রচারে আছে সেগুলো নিয়ে। তাছাড়া কিছুদিন পরই আবারো আগামী ঈদের কাজের জন্য তার ব্যস্ততা বেড়ে যাবে। তাছাড়া অহনা অভিনীত পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিটি কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র লাভ করে। সাইমনের বিপরীতে এই ছবিটি খুব শিগগির মুক্তি পাবে বলে জানান অহনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে